
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষকদের মধ্যে জামায়াতকে প্রতিষ্টিত করতে খুলনার ডুমুরিয়ায় উপজেলা জামায়াতপন্থী প্রাথমিকের প্রধান শিক্ষক সমিতির কতিপয় শিক্ষক নেতা সরাসরি মাঠে নেমেছেন বলে অভিযোগ উঠেছে। শোকের মাসে স্বাধীনতার চেতনাকে ভূলন্ঠিত করতে প্রাক-প্রাথমিক সদ্য নিয়োগ প্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষকদের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে বাঁধা দেয়ার এ ক্ষমতার উৎস্য কোথায় ? এ নিয়ে গোটা ডুমুরিয়ার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলছে মিশ্র প্রতিক্রিয়া।
জানা গেছে, খুলনার ডুমুরিয়ায় উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ ৭২ জন প্রাক-প্রাথমিকে চলতি বছর সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পান। নব-নিয়োগ প্রাপ্ত ওই শিক্ষকরা জানুয়ারীতে ডুমুরিয়া শিক্ষা অফিসে যোগদানও করেন। তারা সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ায় মুক্তিযোদ্ধার সন্তানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় মাজার জিয়ারতের জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেন।
মুক্তিযোদ্ধা সন্তান ও স্বাধীনতার সপক্ষের শিক্ষকদের এই তৎপরতার সংবাদ পেয়ে ডুমুরিয়ায় জামায়াতপন্থী উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কতিপয় নেতা-নেত্রী সেটি বিরোধীতা করেন এবং উপজেলা শিক্ষা অফিসারকে তাদের ছুটি না দেয়ার জন্য হুমকি দেয়া হয় বলে প্রাক-প্রাথমিকের সকল শিক্ষকসহ উপজেলা শিক্ষা অফিসরের অভিযোগ। ফলে ওই শিক্ষক নেতাদের চাপে উপজেলা শিক্ষা অফিসার সরকারী ছুটির দিন অর্থাৎ ২২ জুলাই শুক্রবার দিন ধার্ষ করে ওই ৭২ জন শিক্ষক নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যান।
উপজেলা শিক্ষা কর্মকর্তার এই কৌশলী তৎপরতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের বিষয়টিকে ঘিরে জামায়তপন্থী ওই প্রধান শিক্ষকরা এলাকা জুঁড়ে অভিন্ন অপ-প্রচার শুরু করেন। সহকারী শিক্ষক তনুশ্রী বৈরাগী, কাকলি বিশ্বাস জানান, সদ্য নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের টুঙ্গিপাড়া যাওয়ার পূর্বেই নিবৃত ও বাঁধা প্রদানের লক্ষ্যে জামাতপন্থী কতিপয় প্রধান শিক্ষক প্রতিহিংসার বসে তাদের শনিবার ২৩ জুলাই স্কুলে উপস্থিত হওয়ার জন্য নির্র্দেশ দেয়া হয়। তাছাড়া শিক্ষকরা জাতির জনকের মাজার জিয়ারাতকে কেন্দ্র করে জামায়াতপন্থী প্রধান শিক্ষকরা ঘোর-বিরোধীতা করে কয়েটি পত্রিকায় অপিত্ত্বকর বক্তব্য দিয়েছেন।
স্বাধীনতা চেতনায় বিশ্বাসী মুক্তিযোদ্ধার সন্তান বেশ কয়েক জন সহকারী শিক্ষকরা জানান, বর্তমান সরকার স্বাধীনতা বিরোধীদের বিচার কাজ চলমান ও জঙ্গীদের গ্রেফতারে সরকার তৎপর সেখানে আতœস্বীকৃতিকারী সরকারি চাকুরিতে থাকা অবস্থায় জামায়াত-বিএনপি পন্থী প্রধান শিক্ষকদের এ সকল ক্ষমতার উৎস্য কোথায় ?
নাম প্রকাশ না করার শর্তে একজন মুক্তিযোদ্ধা জানান, স্বাধীনতা স্ব-পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় জাতির জনকের প্রতিশ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া মাজার জিয়ারতের ঘোর-বিরোধীতাকারী ,স্বাধীনতার ঘোর-বিরোধী এবং জঙ্গী তৎপরতায় লিপ্ত জামায়তপন্থী শিক্ষকদের আইনের আওতায় এনে বিচার হওয়া দরকার। অন্যথায় তারা উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও করার ও হুমকি দেন ।
উপজেলার চিংড়া গোলদার বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র প্রধান শিক্ষক অশোক কুমার আর্চায্য বলেন, ডুমুরিয়ায় হাতে গোনা কয়েকজন জামায়াতাপন্থী প্রধান শিক্ষক সমিতির নাম ব্যবহার করে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কার্যক্রমকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে। তবে যারা মাজার জিয়ারাত করতে গিয়ে ছিলেন সে সকল সহকারী শিক্ষকরা নিয়ম অনুযায়ী শনিবার নৈমিত্তিক ছুটিতে ছিলেন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম বলেন, তিনি একটি পত্রিকা পড়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের বিষয়কে কেন্দ্র করে কয়েক জন প্রধান শিক্ষকের বিরোধী তামূলক বক্তব্য অত্যন্ত দু:খ জনক ও সরকারি চাকুরী জীবিদের জন্য এটি আচরণ বিধি লংঘন। শিক্ষকদের চিকিৎসা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, সহকারী শিক্ষককে এক দিনের নৈমিত্তিক ছুটি, এটি একটি সাধারন ছুটি মাত্র। একজন শিক্ষক এক বছরে ২০ দিন ছুটি ভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসারের ক্ষমতা রয়েছে।
এদিকে সর্বশেষ খবরে জানাগেছে শিক্ষকদের জাতীর পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারত করতে যাওয়ায় সহানীয় প্রতিমন্ত্রীর তৎপরতায় জাতীয় পুরস্কার প্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বদলী হতে হয়েছে। জামায়াত পন্থি শিক্ষক নেতারা প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রকে দিয়ে এই কাজ করেছে বলে অঁভিযোগ করেছেন শিক্ষা অফিস সংশ্লিষ্টরা।