
জবি সংবাদদাতা: হল দে নয় কারাগার দে শ্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়( জবি) ক্যাম্পাস। রবিবার সকাল ১০ টায় ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দখলকৃত হল উদ্বার ও নতুন হল নির্মাণের দাবিতে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে সকাল ৯ টার দিকে খন্ড খন্ড ভাবে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে। এক পর্যায় শুরু হয় তুমুল আন্দোলন ও বিক্ষোভ মিছিল। শ্লোগানে মুখরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) আকাশ বাতাস। হল চাই, হল চাই, এক দফা এক দাবি হলের চাবি কবে দিবি, হল দে নয় মৃত্যু দে।
বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়তে থাকে। এপর্যায়ে মিছিল টি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, কাঁঠালতলা হয়ে বিজ্ঞান ভবনের মাঠ প্রদক্ষিণ করে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়েরর মূল ফটকের সামনে।
ইতোমধ্যে গেট তালাবন্ধ করে দেয় উত্তেজিত ছাত্রজনতা। অনেক শিক্ষক শিক্ষার্থী বেকায়দায় পড়ে যায়। সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি এগেট দিয়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূর মোহাম্মদ পরিস্থিতি শান্ত করে চাইলে উত্তেজিত ছাত্রজনতা প্রবল বিক্ষোভে ফেটে পড়ে।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, সাবেক কেন্দ্রীয় কারাগারের জমিতে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল ও জাদুঘর নির্মাণ করে বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর করা হোক।
হল আন্দোলনে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী জানান, ৪ নবেম্বর ১৯৭৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত হওয়া জাতীয় চার নেতার এক নেতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রি তাজউদ্দীন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিল। সে স্মৃতি রক্ষার্থে তাজউদ্দীনসহ জাতীয় চার নেতার নামে চারটি হল ও যাদুঘর নির্মাণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তরের দাবি জানান এ শিক্ষার্থী। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনের সম্যসা সমাধান হবে অপরদিকে জাতীয় চার নেতাদের স্মৃতিও রক্ষা হবে।
আন্দোলনের একপর্যায় এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) ছাত্রলীগ সভাপতি এফ এম শরীফুল ইসলাম একাত্মতা ঘোষনা করে, সাবেক কেন্দ্রীয় কারাগারে হল ও জাদুঘর নির্মাণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার জন্য জননেত্রী শেখ হাসিনার নিকট দাবি জানান।
দুপুর ১ টার দিকে আন্দোলনের পরর্বতী কর্মসূচি হিসেবে আগামী কাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষা বর্জনের ঘোষণাদেয় আন্দোলনরত শিক্ষার্থী। গত সপ্তাহের মঙ্গবার থেকে শুরু আজ ৬ দিন যাবৎ চলছে এ আন্দোলন।
উলেখ্য যে বর্তমানে দেশে ৩৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্য ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকার জন্য আবাসিক হল আছে। একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোন আবাসিক হল নেই। কলেজ আমলে বিশ্ববিদ্যালয়ের নামে যে ১৪ টি হল ছিল তাও বর্তমানে স্থানীয় প্রভাবশালীদের দখলে।
এর আগেও ২০১৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দখলকৃত পুরাতন আবাসিক হল উদ্বার ও নতুন হল নির্মানের জন্য ১৭দিন রক্তক্ষয়ী আন্দোলন করেও কোন ফল পাওয়া যায়নি।
পুরাণ ঢাকায় শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণের জন পর্যাপ্ত জমি পাওয়া যাচ্ছে না তাই হল নির্মাণ সম্ভব হচ্ছে না বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কিন্তু সদ্য ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থান্তরিত করা হলে সাবেক কেন্দ্রীয় কারাগারেরর জমি মুক্ত হয়। মূলত সেই জমিতে নতুন আবাসিক হল নির্মাণ করার দাবী নিয়ে আন্দোলনের ডাকদেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়( জবির) অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা।