
বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোড়েলগঞ্জের খারইখালী গ্রামে সখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এই হামলায় মহিলাসহ তিন জন আহত হয়েছেন বলে জানাগেছে । আহতরা হলেন, জ্যেতিশ মন্ডলের স্ত্রী ইতু রাণী মন্ডল (২৮) অনিতা রাণী (৪০) ও উজ্জল হালদার (২৮) । তাদেরকে পিঠিয়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে ফেলে পালিয়ে যায় এ উচ্ছেদকারীরা।
এ ব্যাপারে জেলার মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে জনৈকা তালাকপ্রাপ্ত মিনারা সহ ৬/৭ জনের একটি দল নিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে। জ্যেতিশ মন্ডলের বাড়ীতে একই পদবী’র কাকা বিধুভূষনের কাছ থেকে গোপনে রফেজ উদ্দিন জমি ক্রায় করে পরে তালাকপ্রাপ্ত মিনারা বেগম কিছু দিন পরে উজ্জল ও তার আত্মীয় স্বজনদের কাছে চাঁদাদাবি করে আসছে এবং এ বাড়ী তাদের কাছে নিলামে বিক্রি করতে বলে হুমকী প্রদান করে বাড়ী বিক্রি না করলে ভারতে পাঠানোর হুমকিদেয়। তবে এ ব্যাপারে পঞ্চকরন ইউনিয়নের চেয়াম্যান মো. রাজ্জাক মজুমদার পরিষদে নোটিশের মাধ্যমে কয়েকবার শালিশ বৈঠক ডাকা হলে মিনারা বেগম হাজির হয়নি।
এ ছাড়াও বিষয়টি নিস্পতির জন্য স্থানিয় ইউপি সদস্য খলিল ফরাজী আমিন দিয়ে কিছুদিন পূর্বে কয়েকজনের জমি মাপ দিয়ে সীমানা নির্ধারন করে দেন। কিন্তু বিভিন্ন সময় নানা প্রকার হুমকি ধামকি দিয়ে বেড়া কচা উঠিয়ে ফেলে, এক পর্যায় সোমবার দুপুরে হাবিবুর রহমান ফরাজী, মেহেদী ফরাজী, মিনারা বেগম, হনুফা বেগম, নাসরিন বেগমসহ ৬/৭ জনের একটি দল বাদী উজ্জল হালদারের বাড়ীতে দা ও লোহার রড দিয়ে মিনারা বেগমের নির্দেশে ইতু মন্ডল, অনিতা রাণী উজ্জল হালদার সহ ঘরের অন্যান লোকজনকে লোহার রড দিয়ে এলোপাথাড়ী কুপিয়ে যখম করে। স্থানীয় লোকজন ডাকচিৎকার শুনে এগিয়ে এসে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করে।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, উজ্জল হালদারের বিভিন্ন স্থানে ৬/৭টি সেলাই ও অপর আহতদেরকে শরীরের বিভিন্নস্থানে ফুলা যখম ও শরীরে অনেক রক্তখরন হয়েছে।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানা ওসি মোঃ রাশেদুল আলম জানান , মারপিট কারীর বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত প্রমান পেলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।