
নিউজ ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ছাত্রলীগ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে নগরীর চারটি পৃথক স্থানের মসজিদ-মন্দির-প্যাগোডা-গীর্জার সামনে কর্মসূচির অংশ হিসেবে নগর ছাত্রলীগের উদ্যোগে নগরীর কৈবল্যধাম মন্দির ও আশ্রমকেন্দ্রের সামনে সম্প্রীতিবন্ধনের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেল চারটায় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।
ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন টিটুর পরিচালনায় সম্প্রীতিবন্ধনে একাত্বতা জানিয়ে বক্তব্য দেন মাওলানা আজিম উদ্দিন, ভান্তে পিয়াংসু কুমার জিকসু, পণ্ডিত অশোক কুমার দেব নাথ।
সভাপতিত্বের বক্তব্য ইমরান আহমেদ ইমু বলেন, কোন ধর্ম তার অপর ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করতে বলেনি। ইসলাম ধর্মে উল্লেখ্য, যুদ্ধাবস্থায়ও অন্য ধর্মের বসতবাড়িতে আক্রমন করা যাবে না। কিন্তু হাজার বছরের বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যারা ধর্মীয় আঘাতের বদলে পাল্টা আঘাতের নামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে তারা ধর্মান্ধ। ধর্মান্ধদের পেছনে কারা উস্কানি দিচ্ছে তাদের আমরা চিনি। আমরা ছাত্রলীগ সেই উস্কানিদাতাদের উদ্দেশ্যে চরম হুশিয়ারি উচ্চারন করে বলতে চাই, কোনভাবেই সফল হতে দিব না এই জাতি বিভক্তের ষড়যন্ত্র। প্রয়োজনে ধর্ম বর্ন নির্বিশেষে মসজিদ মন্দির প্যাগেডো গীর্জায় ছাত্রলীগ দিন রাত অবস্থান করবে।
সমাবেশে সংগঠনের সাধারন সম্পাদক নূরুল আজিম রনি বলেন, অসাম্প্রদায়িকতা বিশ্বাসীদের মনে অপর ধর্মের প্রতি কতটুকু নমনীয়, উদারতা আছে তা প্রমান করতে বলেছিলেন মহাত্বা গান্ধী। নাছিরনগরের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে ধর্মীয় ষড়যন্ত্র শুরু হয়েছে। আর এর অংশ হিসাবে ধর্মান্ধ লোকদের প্ররোচনায় ধর্মে ধর্মে আস্থার সংকট তৈরি হয়েছে। সেই আস্থার সংকট দূর করতে মসজিদ-মন্দির-প্যাগোডা-গীর্জায় সম্প্রীতিবন্ধন পালন করছি আমরা। চট্টগ্রামকে সাম্প্রদায়িক সম্প্রীতির ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমরা ছাত্রলীগ বদ্ধ পরিকর।
সম্প্রীতিবন্ধনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ নভেম্বর) জামালখান গীর্জার সামনে কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সম্প্রীতি বন্ধনে এ সময় বক্তব্য দেন, নগর ছাত্রলীগের সহসভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, নাঈম রনি, আফম সাইফুদ্দীন, নোমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, রনি মির্জা, সুজন বর্মন, গোলাম সামদানী জনি, সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি, খোরশেদ আলম মানিক, তপু বড়ুয়া, সম্পাদক মণ্ডলীর সদস্য হাসানুল আলম সবুজ, মো. সোহেল, মিনহাজুল আবেদীন সানি, ফয়সাল বিন নিজাম, আশরাফ উদ্দিন টিটু, শান্তু সৌম্য, মিজানুর রহমান, হৃদয় মিত্র সুমন, সুদিপ্ত বিশ্বাস, রাহুল দাশ, কালা চান ভট্টাচার্য্য সীমান্ত, আবু ছালে নুর চৌধুরী ইমন, মিজানুর রহমান, মোশরাফুল হক চৌধুরী পাভেল, আরাফাত রুবেল, সিটি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ সাইফ, শেখ সাইফুল আলম, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা শরফুল আনাম জুয়েল, তোফায়েল আহমদ মামুন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা বিকাশ দাশ, আ জ ম মুখিত, সজিব আহমেদ, মোস্তাফা হাকিম কলেজ ছাত্রলীগ নেতা ওয়াহিদুল্লাহ চৌধুরী, মামুনুর রশিদ সানি, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মৈরান আহম্মেদ সাজিত, আশিকুর রহমান প্রিন্স, এম আব্দুর রহমান, মোস্তাফিজুর রহমান রোখন, তৌহিদুল আলম, ১০নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা কাউসার মাহমুদ মুন্না, শাহ আল মোমিন সাথী, সাব্বির উল্লাহ আলভী, নাঈম সাফরান, রেজাউল হাসান রাজু, ১২নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. আজিম উদ্দিন সম্রাট, আরাফাত আলী প্রমুখ।