News71.com
 Bangladesh
 14 Nov 16, 05:21 PM
 270           
 0
 14 Nov 16, 05:21 PM

আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে স্থলবন্দর জোরদারের পরামর্শ দিয়েছেন ভারতের হাইকমিশনার শ্রিংলা

আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে স্থলবন্দর জোরদারের পরামর্শ দিয়েছেন ভারতের হাইকমিশনার শ্রিংলা

নিউজ ডেস্ক :  আঞ্চলিক ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হিসেবে স্থলবন্দরের কার্যক্রমের অবকাঠামোগত সুবিধা জোরদার করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, উপ-আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং স্থলবন্দরের অবকাঠামোগত আধুনিকায়ন বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মাঝে আঞ্চলিক বাণিজ্য আরো বৃদ্ধি করবে।

দক্ষিণ এশিয়ায় দ্বিপাক্ষিক, উপ-আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যের বিকাশে রংপুর চেম্বার অফ কমার্স এন্ড এন্ডস্ট্রিজ (আরসিসিআই) নিজম্ব মিলনায়তনে বোরবার আয়োজিত এক আলোচনায় সভায় হাই কমিশনার এ কথা বলেন।সভায় হাইকমিশনার বলেন, দক্ষিণ এশিয়ার অনেক দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে রংপুরও সংযোগ সড়কে পরিণত হতে পারে। হর্স বর্ধন শ্রিংলা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের চলতি বছর বানিজ্য দশবার বৃদ্ধি পেয়েছে এবং দুই দেশই আরো অগ্রগতির জন্য এক সঙ্গে কার্যক্রম অব্যহত রাখবে। তিনি বলেন, ইতিমধ্যেই বাংলাদেশ ভারতে বিনিয়োগ শুরু করেছে এবং ভবিষ্যতে এর পরিমাণ আরো বাড়বে।

আলোচনায় তিস্তা পানি চুক্তি সম্পর্কে শ্রিংলা বলেন, আন্তর্ভূক্তিমূলক নদী ব্যবস্থাপনা, অংশীদার দেশসমূহকে যুক্ত এবং সংশ্লিষ্ট সকল দেশের নাগরিকদের সুবিধার ওপর জোর দিয়ে এ ব্যাপারে উভয় দেশই গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।আলোচনায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ও রাজশাহীতে ভারতের সহকারি হাইকমিশনার অভিজিৎ চট্টপাধ্যায় বক্তব্য রাখেন।আরসিসিআই এর সভাপতি আবুল কাশেম প্রতিবেশি দুই দেশের মাঝে সম্পর্ক জোরদার করতে কিছু সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় তিনি, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি, বুড়িমারি, চেংড়াবান্ধা, সোনাহাট স্থলবন্দরকে পুর্নাঙ্গ দাপ্তরিক কার্যক্রমে উন্নিত করণ এবং মোঘলহাট, গিতলদাহ ও চিলাহাটি সীমান্তে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে রেলপথ পুনরায় চালুর ওপর জোর দেন।এফবিসিসিআই এর সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আলোচনায় বাংলাদেশ-ভারত বাণিজ্যের অসমতা দূর এবং স্থলবন্দরগুলোতে সড়ক ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।এ সময় তিনি ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ করে রংপুরাঞ্চলে শিল্প স্থাপনে পরিবেশ ও নীতিমালা সহায়ক হিসেবে উল্লেখ করে পারস্পরিক স্বার্থে বিনিয়োগের আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন