News71.com
 Bangladesh
 14 Nov 16, 06:53 PM
 332           
 0
 14 Nov 16, 06:53 PM

‘ভিসকস’ বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে ।। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম

‘ভিসকস’ বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে ।। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম

নিউজ ডেস্ক:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘ভিসকস’ বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

তিনি বলেন, দেশী পাট থেকে সুতার প্রধান কাঁচামাল ভিসকস তৈরী করতে চায় সরকার। এজন্য সরকারি পাটকলগুলোর মানোন্নয়ন করা হবে। এতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে চীন।রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মিনিউটস অব ডিসকাশন ‘এমওডি’ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।চীনের চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন ফর ফরেন ইকনোমিক এ্যান্ড টেকনিকাল কো-অপারেশন (সিটিইএক্সআইসি) ও বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) মধ্যে এ এমওডি চুক্তি স্বাক্ষরিত হয়।এ চুক্তির ফলে বিজেএমসির মিলগুলোতে শুধু কারিগরি সহায়তাই নয় প্রয়োজনে চীন আর্থিক বিনিয়োগও দিবে।এমওডি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চীনের ভাইস মিনিস্টার ও চায়না ন্যাশনাল টেক্সটাইল এন্ড এ্যাপারেল কাউন্সিলের প্রাক্তন প্রেসিডেন্ট ওয়াং টিনকাই, চায়না ন্যাশনাল টেক্সটাইল এন্ড এ্যাপারেল কাউন্সিলের প্রেসিডেন্ট সান রুইজিট, ঢাকায় চায়না এ্যাম্বাসির ইকনোমিক ও কর্মাশিয়াল কাউন্সিলর লি জুনানজু, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী মো: আমিনুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, অতি: সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্য, অতি: সচিব ড. মো: নজরুল আনোয়ার, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোছলেহ উদ্দিন, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বিটিএমসির চেয়ারম্যান বিগে: জেনারেল মো: বায়জিদ সারোয়ারসহ চীনের ব্যবসায়ী প্রতিনিধির সদস্যবর্গ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বাংলাদেশ ও চীন বন্ধুত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে আরো বলেন, বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে চীন বাংলাদেশের একটি বন্ধুপ্রতীম দেশ।

দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। সেজন্য বস্ত্র ও পাটখাতে চীনের সাথে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায় বাংলাদেশ।প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট খাতের রপ্তানি বৃদ্ধি, আধুনিকায়ন এবং পাট পণ্যের বহুমুখী দ্রব্য উৎপাদন ও বাজার সম্প্রসারণ বিষয়ে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা বিনিময় প্রত্যাশা করেন।চীনের ভাইস মিনিস্টার ওয়াং টিনকাই বলেন, চীন সারাবিশ্বের চাহিদার ১৭ ভাগ সুতা উৎপাদন করে থাকে। কিন্তু দিন দিন চীনের উৎপাদন কমছে। কেননা চীনে প্রাকৃতিক উৎস থেকে কাচাঁমাল কমে আসছে। বিপরীত দিকে বাংলাদেশে প্রচুর কাচাঁমাল রয়েছে কিন্তু প্রযুক্তিগত স্বল্পতা রয়েছে। আমরা আমাদের কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে ভিসকস উৎপাদন করতে চাই।এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষে চায়না ন্যাশনাল টেক্সটাইল এ্যান্ড এ্যাপারেল কাউন্সিল ও বিজেএমসির মধ্যে এ এমওডি স্বাক্ষর হলো বলেও তিনি উল্লেখ করেন।ওয়াং টিনকাই বলেন, ভিসকস দেখতে সুতার মত, কিন্তু তার থেকেও সূক্ষ। ভিসকস এর ব্যবহার হয় তুলার বিকল্প হিসাবে সুতা তৈরির কাজে। তবে শুধু গবেষণাগার নয়, ভিসকস এর ব্যবহার এখন বিশ্বজুড়ে সুতা তৈরীর কারখানাগুলোতে।প্রতিমন্ত্রী বলেন, তুলার উৎপাদন কমে আসায় গতবছর বাংলাদেশ প্রায় ৬৫০ কোটি টাকার ৩৩ হাজার ৭৩৭ টন ভিসকস পৃথিবীর বিভিন্ন দেশ, যেমন- চীন ও ভারত থেকে আমদানী করেছে। যদি বাংলাদেশে এ ভিসকস উৎপাদিত হয় তবে বিদেশ থেকে তা আর আমদানি করতে হবে না।তিনি বলেন, যদি পাট থেকে ভিসকস উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করা যায়, তবে উৎপাদিত ভিসকস এর পুরোটাই বিকেএমইএ এর সদস্য মিলগুলো ক্রয় করে নিবে।বিজেআরআই ও বিসিএসআইআর এর বৈজ্ঞানিকগণ জানান, যেহেতু পাটে প্রায় ৬০ থেকে ৬৫ ভাগ সেলুলোজ রয়েছে, সেহেতু পাট থেকে পাল্প তৈরী করে পুনরায় সেলুলোজ রি জেনারেট করে ভিসকস তৈরী করা সম্ভব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন