
সুনামগঞ্জ সংবাদদাতা : নানা নাটকীয়কতা আর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাদাবাজীর মামলায় জেল হাজতে সেই মাদ্রাসা সুপার। জামালগঞ্জের কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার নূরুল ইসলামের বিরুদ্ধে চাদাবাজীর মামলা দায়ের করেছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আলী। মামলা দায়েরের পর জামালগঞ্জ থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন। গত মঙ্গলবার সুনামগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালতে মাদ্রাসা সুপার হাজির হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে মাদ্রাসা সুপার নূরুল ইসলামকে জেল হাজতে পেরন করেন। তার বাড়ী সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার রতার গাওয়ের কুটি পাড়ায় গ্রামের মৃত আব্দুর রশীদের পুত্র ।
জানাযায়,জামালগঞ্জে কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার নূরুল ইসলামের বিরুদ্ধে পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মাদ্রসার সহকারী শিক্ষক শিক্ষিকারা ও ম্যানেজিং কমিটির সভাপতি। মাদ্রাসার সহকারী শিক্ষকরা সুপারের অনিয়ম ও অর্থ আতœসাতের প্রতিকার ও ব্যবস্থা গ্রহনের জন্য লম্বাবাক কালীপুর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন সহকারী শিক্ষক জিল্লুর রহমান,আক্তার হোসেন,মোখলেছুর রহমান,নূরুল হক,আব্দুল করিম,ফেরদাউস বেগম। সভাপতি অভিযোগের পর মাদ্রাসা সুপার ও অভিযোগকারী শিক্ষকদের নিয়ে আলোচনা করে সমাধান চেষ্টা করলেও মাদ্রাসা সুপার সেটাই কর্নপাত না করে সভা থেকে উঠে যান।
একই ঘটনার পর লম্বাবাক-কালীপুর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুপার নূরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন ১১ ই এপ্রিল শিক্ষকদের নানান অভিযোগ নিয়ে ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়। সভায় মাদ্রাসা সুপারের নিকট মাদ্রাসার হিসাব নিকাশ চাওয়া হলে সুপার হিসাব নিকাশ দেবনা বলে অফিসের খাতা পত্র তালা বদ্ধ করে কাউকে কিছু না বলে সভা থেকে বেরিয়ে যান।
জামালগঞ্জ উপজেলার কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার নূরুল ইসলামকে বহি;স্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা সুপার নূরুল ইসলামের অর্থ আতœসাত ও অসধাচারনের কারনে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মাদ্রসার সহকারী শিক্ষক শিক্ষিকারা ও ম্যানেজিং কমিটির সভাপতি। অভিযোগের দীর্ঘ দিনের ৩ দফা তদন্ত শেষে গত ৩রা মার্চ বৃহস্পতিবার বহি:স্কারের সিন্ধান্ত নেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগের পর তদন্ত প্রতিবেদনের জন্য ওসি এলএসডি তদন্ত প্রতিবেদনে মাদ্রাসা সুপারের অনিয়ম ও অর্থ আতœসাতের অভিযোগের সত্যতা পান। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানতোষ ঘোষ চৌধুরীকে প্রধান করে আরেকটি চুড়ান্ত প্রতিবেদন দেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করে দেন। দীর্ঘ তদন্ত শেষে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিবেদনে মাদ্রাসা সুপারের অনিয়ম,অর্থ আতœসাত ও সহকর্মীদের সাথে অসৌজন্যমুলক আচরনের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে মাদ্রাসা সুপার সরকারী নিয়ম লংঘন করে দাখিল পরিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফিস আদায় করলে এলাকার অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিন্ধান্তে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জামালগঞ্জ থানায় অতিরিক্ত ফিস আদায়ের জন্য নিয়মিত মামলা রুজু করেন।