News71.com
 Bangladesh
 23 Nov 16, 12:37 PM
 302           
 0
 23 Nov 16, 12:37 PM

ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, ২০ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা

ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, ২০ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা

নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বর মাসে ভারতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু'দিনের এই সফরে পারমাণবিক, মহাকাশ, উপগ্রহ, বাণিজ্য সহযোগিতাসহ ২০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দু’দেশের ভেতরে চুক্তি, প্রকল্পসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্কটি নিবিড় হয়েছিল ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সময়েই। পাকিস্তানি সেনাবাহিনী যখন বাংলাদেশিদের গণহারে ধর্ষণ ও হত্যায় মেতে উঠেছিল— তখনই এক কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত।

মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র দেওয়াই শুধু নয়, বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সেনা সদস্যদের জীবনও দিতে হয়েছে। একজন দু’জন নয়, সেই সেনার সংখ্যাও অসংখ্য। কিন্তু, তারপরেও ভারত-বাংলাদেশ সম্পর্কের মাঝে যেমন নিবিঢ় বন্ধুত্ব আছে, তেমনই ছিল বেশ কিছু হিসেবনিকেশ। ভাতীয় সংবাদ মাধ্যমটি জানায়, বাংলাদেশের রাজনীতিতে ‘ভারত কার্ড’-এর ব্যবহার শুরু হয়েছিল স্বাধীনতার অল্প পর থেকেই।

ডানপন্থীদের সঙ্গে এই কার্ড সমান তালেই ব্যবহার করেছে মস্কোপন্থী বামেরা ছাড়া অন্য বামদলগুলো। তারপরেও ভারত বাংলাদেশ সম্পর্ক দু’দেশের জন্যই জরুরি। সেই সম্পর্ক হিসাব করলে এখন সবচেয়ে উষ্ণ। গত কয়েক বছরে সমাধান হয়েছে এমন অনেকগুলো বিষয়, যা বহু বছর চাপা পড়েছিল নানা সংকটের নীচে। সেই অবিশ্বাস আর দায় চাপানোর রাজনীতির রেশ এখন আর তেমন নেই— যে কারণেই বাড়ছে প্রত্যাশা, বাড়ছে সম্ভাবনাও।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ভারত সফরে যাচ্ছেন। আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদি। বেশ অনেকগুলো কারণেই দু’দেশের চোখ ওই দু’দিনের দিকে। জানা গেছে, এই সফরে ঢাকার দিকে থেকে পানি সহায়তার দিকে প্রধান নজর থাকবে। সন্ত্রাসবাদ দমনের বিষয়ে চোখ থাকবে দু’পক্ষের।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন