News71.com
 Bangladesh
 12 Mar 16, 01:31 AM
 607           
 0
 12 Mar 16, 01:31 AM

লক্ষীপুরের তোরাবগঞ্জ ইউপি নির্বাচনকে ঘিরে সংঘর্ষ বেড়েই চলেছে !! শংকিত ভোটারকুল.......

লক্ষীপুরের তোরাবগঞ্জ ইউপি নির্বাচনকে ঘিরে সংঘর্ষ বেড়েই চলেছে !! শংকিত ভোটারকুল.......

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর জেলার কমলনগর সদরের তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনের গণসংযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিনসহ উভয় পক্ষের ১২ জন আহত হন। গতকাল দুপুর ১২টার দিকে তোরাবগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া ও ৪ নম্বর ওয়ার্ডের ফাজিল বেপারীরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ সমর্থকরা হলেন―আবদুল আহাদ পলাশ (২৫), মো. রাজু (১৮), নাছির উদ্দিন (২৪), আনোয়ার হোসেন (২২) ফয়েজ আহাম্মদ (৫৫) ও মো. রফিকুজ্জামান বেলাল (২২)। আহত বিএনপি কর্মীরা হলেন হুমায়ুন কবির (৪৫), এমরান হোসেন (১৮), আবদুর জাহের (৩২), তুহিন (৩৫) ও মেজবাহ উদ্দিন (৩৫)।

এদের মধ্যে মেজবাহ উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং ৯ জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন ও আওয়ামী লীগের সমর্থক রফিকুজ্জামান বেলাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন বলেন, তিনি তার কর্মীদের নিয়ে ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করছিলেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে। পরে ফাজিল বেপারীর হাট বাজারে নির্বাচনী অফিসে হামলা চালায়। এতে প্রার্থীসহ ৬ জন আহত হয়েছেন।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফয়সল আহমেদ রতন বলেন, বিএনপির প্রার্থীর লোকজন ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করার সময় আমার বিরুদ্ধে খারাপ মন্তব্য ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় স্থানীয়রা তাদের ধাওয়া করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, গণসংযোগ করার সময় আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন