
নিউজ ডেস্কঃ চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সুরাইয়া ডলির বিরুদ্ধে স্বামী ছিনতাইয়ের অভিযোগ উঠেছে । ২৪ বছর আগে ভোলাহাট উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে তার বিয়ে হয়। সেই পরিবারে সংসার জীবনে দু’কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বড় মেয়ের বিয়েও হয়েছে । ছোট মেয়ে পড়াশোনা করছে। আর এরই মধ্যে স্বামীর ঘর ছেড়ে রাজনীতির অজুহাতে ছোটাছুটি করার সুযোগ নিয়ে একই উপজেলার একামত আলী নিফুর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ।
ডলি গত বছরের ১৫ই নভেম্বর তার স্বামীকে তালাক দিয়ে গত ২২শে ফেব্রুয়ারি নিফুকে বিয়ে করেন । ২ সন্তানের জনক নিফু উপজেলার ছোট জামবাড়ীয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে । উল্লেখ্য, ডলি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির হাত ধরে গত উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটে অংশ গ্রহণ করে পরাজিত হন । পরে নেতাদের দ্বারে দ্বারে ঘুরে একপর্যায়ে তিনি ভোলাহাট উপজেলা মহিলা যুবলীগের সভাপতি হন ।
এ ছাড়াও তিনি চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য পদ হাতিয়ে নেন । দলের গুরুত্বপূর্ণ পদে বসে দলকে পুঁজি করে সব সময় তিনি বেশ ব্যস্ত নেত্রী হিসেবে এলাকায় দাপিয়ে বেড়ান । এরই মধ্যে তিনি নিজ স্বামীকে তালাক দিয়ে অন্যের স্বামী ছিনতাই করে বিয়ে করেন । এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন উঠতে থাকে । এমতাবস্থায়, দাম্ভিকতার সঙ্গে তিনি নিজেকে রাজনীতি অঙ্গনের সেরাটা ভাবছেন । এ ব্যাপারে ডলি ও নিফু বিয়ের কথা স্বীকার করেন । নিফুর বড় স্ত্রী হাসিনা বেগম জানান, আগের স্বামীর সঙ্গে যাতায়াত রেখেই ডলি তার স্বামীকে ছিনতাই করে গোপনে বিয়ে করেছেন।