News71.com
 Bangladesh
 12 Mar 16, 07:19 AM
 697           
 0
 12 Mar 16, 07:19 AM

রাজধানীর আইনশৃঙ্খলার উন্নয়নে ও ছিনতাইরোধে বিট পুলিশিং শক্তিশালী করার নির্দেশ কমিশনারের।।

রাজধানীর আইনশৃঙ্খলার উন্নয়নে ও ছিনতাইরোধে বিট পুলিশিং শক্তিশালী করার নির্দেশ কমিশনারের।।

নিউজ ডেস্ক : রাজধানীর আইন শৃঙ্খলার উন্নয়নে ও ছিনতাই প্রতিরোধে থানার বিট পুলিশিংকে শক্তিশালীর করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সেই সঙ্গে রাজধানীতে ঘটে যাওয়া ছিনতাইয়ের সব মামলার রহস্য উদঘাটনেরও নির্দেশ দিয়েছেন তিনি। আজ শনিবার বেলা ১১ থেকে ৩টা পর্যন্ত ডিএমপি সদর দফতরে আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্সে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন ঢাকার মহানগর পুলিশ কমিশনার ।

কমিশনার বলেন, ছিনতাই ও মাদক প্রতিরোধে বিট পুলিশিংকে আরও শক্তিশালী করতে হবে। খুব দ্রুত ওইসব মামলার তদন্তকাজ শেষ করে প্রতিবেদন দিতে হবে। যেকোনো মূল্যে ছিনতাই প্রতিরোধ করুন। ছিনতাইয়ের ঘটনা যেন না বাড়ে পায় সেজন্য সব ওসিকে নির্দেশ দেন। ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীতে মাদকের ভয়াবহতা  দিন দিন বাড়ছে। মাদক প্রতিরোধেও পুলিশ কর্মকর্তাদের জিরো টলারেন্সের নির্দেশ দেন। মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে জনসচেতনা বাড়ানোর বিষয়েও জোর দেন তিনি।

উল্লেখ্য এবারের মাসিক ক্রাইম কনফারেন্সে কয়েকটি ক্যাটাগরিতে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ ডিএমপিতে কর্মরত অতিরিক্ত কমিশনার থেকে শুরু করে কনেস্টেবল পর্যন্ত মোট ৬৩ জনকে পুরস্কৃত করা হয়।

তাদের মধ্যে পুলিশের মিরপুর বিভাগকে শ্রেষ্ঠ বিভাগ, মিরপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) কাজী মামবুব আলমকে শ্রেষ্ঠ এসি, শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিককে শ্রেষ্ঠ ওসি, দারুস সালাম থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফারুকুল আলমকে শ্রেষ্ঠ ওসি-তদন্ত, শেরেবাংলা নগর থানার পরিদর্শক (ওসি অপারেশন) আবুল কালাম আজাদকে শ্রেষ্ঠ ওসি-অপারেশনের পুরস্কার দেওয়া হয়।

এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশের মধ্যে ডিবি দক্ষিণ বিভাগকে শ্রেষ্ঠ বিভাগ, দক্ষিণের সহকারী কমিশনার (এসি) আরাফাত রহমানকে শ্রেষ্ঠ এসি, ট্রাফিকের মধ্যে দক্ষিণ ট্রাফিক বিভাগকে শ্রেষ্ঠ বিভাগ ও কোতয়ালি জোনের ট্রাফিকের সহকারী কমিশনার (এসি) ফাতেমাকে শ্রেষ্ঠ এসি হিসেবে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদান করে ডিএমপি কমিশনার বলেন, ভালো কাজে উৎসাহিত করতে এসব পুরস্কার দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন