News71.com
 Bangladesh
 07 Dec 16, 11:55 PM
 271           
 0
 07 Dec 16, 11:55 PM

'বাল্য বিয়ে আইনে বিশেষ বিধান অত্যন্ত বাস্তবসম্মত'।। প্রধানমমন্ত্রী

'বাল্য বিয়ে আইনে বিশেষ বিধান অত্যন্ত বাস্তবসম্মত'।। প্রধানমমন্ত্রী

 

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৮ বছর বয়সের আগে আদালতে অনুমতি নিয়ে বিয়ের বিষয় সংবলিত বাল্যবিবাহ আইনে ‘অত্যন্ত বাস্তব সম্মত একটা চিন্তা। এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই ।

প্রত্যেক আইনেই নমনীয়তার সুযোগ থাকে। আইন অনঢ় হতে পারে না। যদি কোন অনাকাঙ্খিত অবস্থার সৃষ্টি হয়, তাহলে সেখানে কি করণীয় তার একটা সুযোগ অবশ্যই দিতে হবে ।

সেটা যদি না দেয়া হয় তাহলে এই সমাজের জন্য অনেক বড় একটা বিপর্যয় নেমে আসবে ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ১৩তম অধিবেশনে বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন ।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক দেশে ১৪ বছর বিয়ের বয়স। কোথাও আছে ৯ বছর বিয়ের বয়স ।

সেই সব জায়গায় ইউরোপ-ইংল্যান্ড-আমেরিকায় টিন এজ মাদার এর সংখ্যা অসংখ্য। এটা একটা সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে গেছে ।

কারণ এই সমস্ত বাচ্চা মেয়েরা ১২/১৩/১৪ বছরে মা হয়ে যায়। ২-৩ বছর বাচ্চাকে লালন পালন করে বাবা-মার কাছে সন্তানকে রেখে সে তার মতো চলে যায় ।

ওয়ের্স্টান কান্ট্রিতে এটা কোন বিষয় না। আমাদের দেশে এটা আমরা মেনে নেই না। প্রধানমন্ত্রী বাল্য বিয়ে আইনের সমালোচনাকারীদের বলেন, কিছু কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এটা নিয়ে অনেক কথা বলছে ।

যারা কথা বলছেন, তারা কিছু একটানা ২-৪ বছর গ্রামে বসবাস করে নাই। তাদের গ্রাম সম্পর্কে, গ্রার্মের আর্থ সামজিক অবস্থাসম্পর্কে তাদের কোন ধারণাই নাই ।

তারা দুইটা এনজিও করে পয়সা কামায়। তারা এই বাস্তবতা নিয়ে চিন্তা করেন না বলে এ কথা বলেন। তাদের কোন দায়িত্ব নেই। কিন্তু আমার আছে ।

আমি যতক্ষণ সরকারের আছি আমি মনে করি এটা আমার দায়িত্ব। সমাজে সে মেয়ে ও সন্তানটাকে জায়গা করে দেয়ার দায়িত্ব নিয়েছি। তাই বিশেষ বিধানটা আমি রেখেছি ।

এটা অত্যন্ত একটা বাস্তবসম্মত চিন্তা, যেটা সম্পর্কে উনাদের কোন ধারণা নেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন