News71.com
 Bangladesh
 24 Mar 16, 02:41 AM
 3946           
 1
 24 Mar 16, 02:41 AM

খুলনায় শতাধিক নৌকার সর্মথক ও কর্মীদের বাড়ী ভাংচুর : অভিযোগের তীর প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের দিকে.....ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রধানমন্ত্রীর ।।

খুলনায় শতাধিক নৌকার সর্মথক ও কর্মীদের বাড়ী ভাংচুর : অভিযোগের তীর প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের দিকে.....ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রধানমন্ত্রীর ।।

নিউজ ডেস্ক : আমরা নৌকায় ভোট দিয়েছি তাই রবি চেয়ারম্যানের লোক আমাদেরকে মারপিটকরেছে। ঘরবাড়ি ভাংচুর করেছে। আমার স্বামীকে তাদের হাতে তুলে দিতে বলেছে। নাহলে আমাকেও ধরে নিয়ে যাবে।হামলাকারীরা আমাদেকে গ্রাম ছাড়তেও বলেছে। না হলে তারাই গ্রাম ছাড়া করবে।’ ডুমুরিয়াউপজেলার শরাফপুর ইউনিয়নের কালিকাপুর দাশ পাড়ার বাসিন্দা সুভাষদাশেরস্ত্রী কল্পনা দাশ(৪০)মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়নচন্দ্র চন্দ নির্বাচন পরবর্তি সহিংস ঘটনার শিকার পরিবার দেখতে গেলে কান্না জড়িত কন্ঠে একথা বলেন।

উল্লেখ্য গত মঙ্গলবার নির্বাচনের পর শরাফপুরে শতাধিক নৌকা সমর্থকের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট হয়েছে । কয়েক হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে । কয়েকটি গ্রাম পুরুষ শুন্য হয়েগেছে। হামলার স্বীকার বেশীরভাগই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর আজ এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র আসেন হামলাকারি ও লুটেরাদের সঙ্গে নিয়ে। তাই ভয়ে অনেকে মুখ খোলেনি মন্ত্রীর সাথে উপস্থিত কর্মকর্তাদের সামনে। আর মন্ত্রীও কেমন যেন সমবেদনা না জানিয়ে প্রকারন্তরে পরোক্ষভাবে শাশিয়ে গেলেন তার মতের বাইরে যাওয়া নৌকা সমর্থকদের ।

জানা যায়, গত মঙ্গলবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুদ্দীন আল মাসুদ পরাজিত হন। এ ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামিলীগের কথিত বিদ্রোহি প্রার্থী প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের আশীর্বাদপুষ্ট মুক্তিযুদ্ধকালীন সময়ে গঠিত পিস কমিটির নেতা হাবিবুর রহমানের ছেলে বর্তমানে বিচারাধীন রাস্ট্রদ্রোহী মামলার আসামি মনজিত শেখের আপন ভাই রবিউল ইসলাম।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরই শরাফপুরইউনিয়নের বিভিন্ন গ্রামে রবিউল ইসলামের লোকজন নৌকার প্রাথী নুরুদ্দীন আল মাসুদের সর্মথকদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। হামলাকারীরা ওই ইউনিয়নের প্রায় শতাধিক বাড়িতে হানাদেয়। পিটুনির ভয়ে পুরুষ লোকেরা আত্মগোপন করেন। এই সুযোগে হামলাকারী চক্র বাড়ির নারী ও শিশুদের উপর নির্যাতন চালায়। তারা আ’লীগ নেতা-কর্মী সমর্থকদেও বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে তান্ডব চালায়। হামলাকারীরা সেনপাড়ার বাসিন্দাইউপিমেম্বর মো: ফিরোজ শেখকে অপহরণ করার চেষ্টা করে। তাকে বেদম মারপিট করে। বর্তমানে ফিরোজ অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে তারপবিবার সূত্রে জানাগেছে।

এছাড়াও নৌকা প্রতীকের পোলিং এজেন্ট মোঃ আজহারুল ইসলাম মলঙ্গীকে ভোট গণনাকালে কেন্দ্রেই মারপিট করে। তাকে অপহরণকরার চেষ্টা করা হয়। বানিয়াখালী বাজারের পুলিশক্যাম্পের সামনে আব্দুল লতিফমলঙ্গীর দর্জি দোকানেও হামলা করা হয়। বানিয়াখালি বাজারের মিঠুর ঔষুধের দোকানেরও ভাংচুর করা হয়। স্থাণীয় ক্যাম্প পুলিশের সহায়তা চেয়েও কেউ সহায়তা পাননি বলে জানা গেছে।সেনপাড়া গ্রামের বৃদ্ধা শেফালী বেগমের(৬০) কোলে থাকা ৪ বছরের শিশু বাদলকে পাশ্ববর্তী পুকুরে ছুড়ে ফেলে দেয়া হয়। তার পাশে দাড়িয়ে থাকা বাপ্পি নামে ৯ বছরের অপর এক শিশুকেও পুকুরে ছুড়ে ফেলা হয় বলে অভিযোগ। আলী আহমেদ মলঙ্গীর ছেলে রাজ(১০) কে ইটের রাস্তার উপর ফেলে মারপিট করা হয়। নির্বাচনে দায়িত্বপালন শেষে আনসার সদস্য সমীরণ মন্ডলকেও মারপিট করা হয়। একইভাবে আসাননগর গ্রামে নৌকার লোকজন প্রতিপক্ষকে মারপিট করেছে বলে অভিযোগ।

সেনপাড়া গ্রামের প্রভাত গাইনের স্ত্রী বুলুগাইন(৩০)বলেন, আমাদের বাড়ি বুধবার সকালে রবি চেয়ারম্যানের লোকজন হামলাকরে। তারা আমার স্বামীকে তাদের হাতে তুলে দিতে বলে। না হলে সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। প্রান ভয়ে বুলু গাইন বর্তমানে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এদিকে ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের জিয়ালতলা গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামিলীগের যুগম সম্পাদক নৌকার সমর্থক অসীত কুমারবৈদ্য (৪৫)কে বুধবারসকালেমারপিট করা হয়। তার হাত ও পা ভেঙ্গে দেয়া হয়েছে। তিনিবর্তমানে খুলনা মেডিকেল কলেজহাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। বিজয়ীপ্রার্থী সুরঞ্জিত কুমার বৈদ্যের কর্মীরা তাকে মারপিট করেছে বলে জানিয়েছেন শোভনা ইউনিয়ন আওয়ামিলীগের এই নেতা । এছাড়াও গতকাল গভীর রাতে হামলা চালানো হয়েছে শোভনা ইউনিয়নের পিকে বলাুনিয়া ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অম্বরিশ রায়ের উপর। অভিযোগ প্রতিমন্ত্রীর মনোনীত প্রাথীর ভোট ডাকাতির কথা বলার কারনে গত রাতে তার বাড়ীতে হামলা চালিয়ে তাকে বেদম মারপিঠ করে সুরঞ্জিত কুমার বৈদ্য ও তার লোকেরা।

উল্লেখিত সকল ঘটনার অভিযোগের তীর সহানীয় সাংসদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের দিকে। ডুমুরিয়ার এ দুটি ইউনিয়নে আওয়ামিলীগের মনোনীত প্রাথী তার অপছন্দের। শুরু থেকেই তাদের মনোনয়নের ব্যাপারে বিরোধিতা করেন। তাই সরকারি দলের প্রাথী হয়েও নৌকা মার্কা নিয়ে তারা বিরোধী দলের প্রাথীর মত নির্বাচন করেন। সহানীয় থানা পুলিশ ও প্রসাশন নগ্নভাবে সহযোগীতা করতে থাকে মন্ত্রীর পছন্দের প্রাথী রবিউল ইসলাম ও সুরঞ্জিত কুমার বৈদ্যেকে।

উল্লেখ্য নিজের পছন্দের প্রাথীদের বিজয়ী করার জন্য আসরে নামেন স্বয়ং মন্ত্রী । তিনি ভোটের ২ দিন আগে নির্বাচনী আচরন বিধি ভেঁঙ্গে স্বশরীরে মন্ত্রী নারায়ন চন্দ্র আসেন এলাকায়। এসময় তিনি নিজ বাড়ীতে বসে ভিন্ন ভিন্ন লোককে ডেকে এনে কাউকে অনুরোধ করে বা কাউকে প্রলোভন দিয়ে আবার কাউকে হুমকি দিয়ে আওয়ামিলীগ মনোনীত প্রাথীর বিপক্ষে ভোট দিতে বলেন। এবং প্রসাশনের উপর চাপ সৃষ্টি করেন । যা আওয়ামিলীগের দলীয় শৃংঙ্খলা পরিপন্থি ।

এখন প্রশ্ন হচ্ছে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রাথী হলে বা প্রাথীর পক্ষে নির্বাচনে অংশ গ্রহন করলে সকলকে বহিস্কার হতে হয়েছে। তাহলে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে আওয়ামিলীগ কি ব্যবস্হা নিবে ? যদিও প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে দল বিরোধী কর্মকান্ডের অভিযোগ নতুন নয়। যতবারই দলীয় সিদ্ধান্ত তার মন:পূত হয়না তাতবারই তিনি দলের বিরুদ্ধে অবস্থান নেন। ইতিপূর্বে তিনি নিজেই একবার দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামিলীগ মনোনীত প্রাথীর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে প্রাথী হন এবং আওয়ামিলীগ থেকে বহিস্কার হন।

এদিকে সর্বশেষ পাওয়া খবরে জানাগেছে দিনভর ডুমুরিয়ায় নৌকা প্রতীকের প্রার্থী ও তাদের সমর্থকদের উপর হামলার খবর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও গনমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী অবগত হয়েছেন। এ বিষয়ে গতকাল গভীর রাতে গনভবন থেকে টেলিফোনে পদস্থ পুলিশ কর্মকর্তাদের যোগাযোগ করা হয়েছে। এ সময় পুলিশের কাছে প্রকৃত অবস্থা সম্পর্কে জেনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশনাও দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

Comments

ajaz

2016-03-25 12:24:31


উনার পছন্দ নয় এমন কাজ কেউ করলেই তাকে মাসুল দাতে হয় চরম ভাবে। উনার খাম-খেয়ালীর জন্য উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের পরাজয় ঘটে। টাকার বিনিময়ে চাকরি দেওয়া তো ওপেন সিক্রেট।

নিচের ঘরে আপনার মতামত দিন