News71.com
 Bangladesh
 24 Mar 16, 09:00 AM
 4493           
 1
 24 Mar 16, 09:00 AM

মোস্তফা সরোয়ারের বাহিনীর ঝটিকা আক্রমণের প্রতিবাদে খুলনা-সাতক্ষিরা মহাসড়ক অবরোধ ।। ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্হা গ্রহনের আস্বাস প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের.....

মোস্তফা সরোয়ারের বাহিনীর ঝটিকা আক্রমণের প্রতিবাদে খুলনা-সাতক্ষিরা মহাসড়ক অবরোধ ।। ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্হা গ্রহনের আস্বাস প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের.....

নিউজ ডেস্ক : খুলনায় নির্বাচনী সহিংসতা বেড়েই চলেছে । আজ দুপুরে গুটুদিযার চেয়ারম্যান মোস্তফা সরোয়ারের ২৪/২৫ জন সমর্থক ৮/৯ টি মোটর সাইকেল যোগে জিলেরডাংগা বাস স্ট্যান্ডে এসে এলাকার জনপ্রিয় মেম্বার বায়েজিদ হালদারের উপর চড়াও হয়। মোস্তফার সমর্থকদের এলোপাতাডী আক্রমণে বিনা প্রতিদন্ধীতায় বার বার নির্বাচিত মেম্বার যুবলীগ নেতা বায়েজিদ গুরতর আহত হয়।

যুবলীগ নেতা বায়েজিদ মেম্বারকে মারার পর তারা দ্রুত পার্শ্ববর্তী কুলটি গ্রামে হামলা চালায়। এসময় তারা অস্ত্র উচিয়ে যাকে তাকে গুলি করতে যায় । তাদের হামলায় এলাকার প্রবীণ শিক্ষক কমল কান্তি রায় ও সহ কয়েকজন আহত হয়।

এদিকে উল্লেখিত সন্মানিত লোকজনের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে মূহূর্তের মধ্যে এলাকার কয়েক হাজার নারী পুরুষ রাস্তায় নেমে আসে। তারা খুলনা - সাতক্ষিরা মহাসডক অবরোধ করে। পরিস্থিতি সামলাতে পুলিশ হিমশিম খায়। ঘটনাস্থলে পাঠানো হয় বিজিবি। কিন্ত বেলা যত বাড়তে থাকে লোকও ততই বাড়তে থাকে। সমবেত জনতা দাবী করতে থাকে চেয়ারম্যান মোস্তফা ও তার লোকদের গ্রেফতারের।

এদিকে ভোমরা বন্দরের মত গুরুত্বপূর্ন বন্দরের সংযোগ সড়ক অবরুদ্ধ হওয়ায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্ঠি হয়। জিলেরডাংগার উভয় দিকে কয়েকশত গাড়ীর লম্বা লাইন দেখা যায়। ঘটনা সামলাতে ঘটনাস্থলে আসেন ডুমুরিয়ার ইউএনও, ওসি সহ প্রসাশনের পদস্থ কর্মকর্তারা। কিন্ত কিছুতেই কিছু হয়না। পরিস্থিতি আরও নাজুক হয়। এলাকাবাসি দাবী করেন মোস্তফার ভরসাস্থল সহানীয় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রকে এসে মানুষের কাছে কথা দিতে হবে।

প্রথমে ঘটনাস্থলে আসতে অনাহা প্রকাশ করলেও এক পর্যায়ে বাধ্য হয়েই মন্ত্রীকে ছুটতে হয় ঘটনাস্থলে । মন্ত্রী এসে জনতার দাবী মেনে আস্বাস দেন মোস্তফা সরোয়ারের লোকদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহনের। এবং সহানীয় চেয়ারম্যান পদপ্রাথী শিশির ফৌজদার সহ জনসাধারণের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার। ভবিষ্যতে এলাকায় আর কোন বিশৃক্ষল পরিস্থিতি হবে না সে আশ্বাসও দেন মন্ত্রী ।

মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে দীর্ঘ ৪ ঘন্টা পর সড়ক অবরোধ উঠে যায় এবং মানুষ ঘরে ফিরে যায়।

Comments

শেখর

2016-03-24 10:59:25


গনতন্ত্রের মানষ কন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কাম্না করি।

নিচের ঘরে আপনার মতামত দিন