News71.com
 Bangladesh
 25 Mar 16, 02:10 AM
 1858           
 0
 25 Mar 16, 02:10 AM

ডুমুরিয়ার শরাফপুর ইউপি নির্বাচন উত্তর সহিংসতার ঘটনায় দুই দিনে অর্ধশত আহত : ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে ৮ জনের সাঁজা

ডুমুরিয়ার শরাফপুর ইউপি নির্বাচন উত্তর সহিংসতার ঘটনায় দুই দিনে অর্ধশত আহত : ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে ৮ জনের সাঁজা

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : খুলনার ডুমুরিয়া উপজেলার ৮ নম্বর শরাফপুর ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় গত দুই দিনে অর্ধশত নিরহী গ্রামবাসী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার ঘটনায় বুধবার রাতে স্থানীয় প্রশাসন ৮ জনেকে বিভিন্ন মেয়াদে সাঁজা দিয়েছে। এলাকায় চলছে টানটান উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

স্থানীয় গ্রামবাসী জানান, উপজেলার শরাফপুর ইউনিয়নে গত ২২ মার্চ আওয়ামিলীগের প্রার্থী অধ্যক্ষ নুরুউদ্দিন আল-মাসুদের নৌকা প্রতীককে পরাজিত করে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের আশীর্বাদপুষ্ট প্রার্থী শেখ রবিউল ইসলাম রবি বিজয়ী হন। ভোট শেষে ফলাফল প্রকাশের পরপরই ওই ইউনিয়ন জুঁড়ে শুরু হয় তান্ডব । প্রতিটি পাড়া , মহল্লা ও গ্রামের আওয়ামিলীগের নেতা কর্মী সমর্থক আক্রান্ত হন মন্ত্রীর সমর্থিত প্রাথীর গুন্ডা বাহিনীর দ্বারা । ডুমুরিয়া হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক সূত্রে জানা গেছে গত দুই দিন ধরে প্রতিহিংসায় কমপক্ষে অর্ধশত আওয়ামিলীগের নেতা কর্মী-সমার্থক আহত হয়েছেন ।

পুলিশের একটি সূত্র জানায়, গত বুধবার রাতে শরাফপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় জড়িত থাকায় পুলিশ ৮ যুবককে আটক করে । পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামছুদ্দৌজা ওই ৮ জন যুবককে বিভিন্ন মেয়াদে সাঁজা প্রদান করেন। তার মধ্যে গ্রেপ্তার হওয়া যুবক মোঃ সাইফুল ইসলাম শেখ (২৬) মোঃ আহেল খান (২৯) মোঃ হারুন বিশ্বাস (২৩) মোঃ হাফিজুর রহমান গাজী (৩২) মোঃ সবুজ শেখ (২২) কে ১ মাসের কারাদন্ড প্রদান ও ১০০০ টাকা করে জরিমানা করা হয়। অপর ৩ যুবক মোঃ বাবুল খান (২২) সমীরণ মন্ডল (২৭) আলমগীর কবিরকে (২১) ১৫ দিনের সাঁজা ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ৮ যুবককে কারাগারে প্রেরন করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন