News71.com
 Bangladesh
 25 Mar 16, 12:34 PM
 685           
 0
 25 Mar 16, 12:34 PM

স্বাধীনতার পর একটুও বৃদ্ধি পায়নি রেলপথ ,বরং কমেছে ।। দাবী উঠছে রেলকে বেসরকারি করনের.....

স্বাধীনতার পর একটুও বৃদ্ধি পায়নি রেলপথ ,বরং কমেছে ।। দাবী উঠছে রেলকে বেসরকারি করনের.....

নিউজ ডেস্ক : ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে রেলপথ ছিল ৩ হাজার কিলোমিটারেরও বেশি। সে সময় দেশের জনসংখ্যা ছিলো মাত্র সাড়ে ৭ কোটি। যা এখন ১৬ কোটি ছাড়িয়েছে। অথচ জনসংখ্যার বিবেচনায় সময়ের সাথে তাল মিলিয়ে একটুও বাড়েনি রেলপথ বরং কমেগেছে ১২৩ কিলমিটার ।

কারন হিসেবে বিশেষজ্ঞরা দুষছেন অর্থ আর পরিকল্পনার অভাবকে। যদিও রেলপথ বাড়াতে সরকার ইতিমধ্যেই প্রায় অর্ধশতাধিক প্রকল্প হাতে নিয়েছে বলেছেন রেলমন্ত্রী । জাপানসহ উন্নত বিশ্বে রেলে চড়ে যাত্রীরা ঘণ্টায় যখন ৪০০ থেকে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন, তখন বাংলাদেশের এই ট্রেন ঘণ্টায় কতটুকু যেতে পারে তা নিজ চোখে দেখলেই বোঝা যায়। সরকারি হিসাবে বাংলাদেশে রেলের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বলা হলেও একাধিক রেললাইন ঘুরে দেখা গেছে, তা শুধু কাগজে কলমেই।

যাত্রীদের দাবি, স্বাধীনতার পর দেশের সড়ক, নৌ ও আকাশ পথের যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি করলেও রেলের গতি রয়ে গেছে সেই ব্রিটিশ আমলেই। বাড়েনি রেলপথও। বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, বর্তমানে দেশে মোট রেলপথের পরিমাণ ২৮৭৭ কিলোমিটার। তবে দেশব্যাপী রেলপথ বাড়াতে ২০ বছর মেয়াদী প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, ‘৪৪টি প্রকল্প হাতে নিয়েছি, আর এর মধ্যে ৩৫টি চলমান আর বাকিগুলোর কাজ শেষ হয়েছে। আমাদের লক্ষ্য পদ্মা সেতুতে যখন গাড়ি চলবে তখন সেই সাথে যেন আমরা ট্রেন চালাতে পারি।’ আর বিশ্লেষকদের মতে, রেলপথ ও এর গতি বাড়াতে প্রয়োজনে এ খাতকে বেসরকারিকরণ করা উচিত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন