News71.com
 Bangladesh
 25 Mar 16, 07:58 AM
 806           
 0
 25 Mar 16, 07:58 AM

আজকের দিনটিই বাংলাদেশের জন্মদিন অভিমত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ।।

আজকের দিনটিই বাংলাদেশের জন্মদিন অভিমত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ।।

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আজকের দিনটিই আমাদের জন্মদিন।

তিনি বলেন, ইতিহাসের সন্ধিক্ষণে ২৫ মার্চ রাতেই পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যা ও বীর বাঙালীর প্রতিরোধের মধ্যদিয়ে বাংলাদেশ ও আমাদের জন্ম হয়েছে।

‘স্বাধীনতা উৎসব-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবসের ৪৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ একাডেমি জাতীয় জাদুঘরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি। জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা প্রদান করেন মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ ।

অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ৪৫টি দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের উপস্থিতিতে ঐ সকল দেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বন্ধুপ্রতীম রাষ্ট্রসমূহের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয় ।

এ সময় শুভেচ্ছাস্বরূপ আরো বক্তৃতা করেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, রাশিয়ান চার্জ দ্য এ্যাফেয়ার্স ড. আনাতোলী ওয়াই ডেবিডুকো, নেপালী দূতাবাসের প্রতিনিধি সুশীল কে লাংশান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর, মুক্তিযুদ্ধ একাডেমির উপদেষ্টা ড. শরীফ আশরাফুজ্জামান, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম শাহীনুর রহমান প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, গণতন্ত্রের জন্য বাংলার মানুষ শোষণের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছে। নিজেদের জীবন নিজেদের মতো করে গড়ে তুলতে যখন বাধার সম্মুখিন হয়েছে, তখনই তারা যুদ্ধ করেছে। তিনি আরও বলেন, এ সময় পরম বন্ধুর মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারা আমাদের ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেছে।

অর্থমন্ত্রী বলেন, তবে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থন না পেলে ইন্দিরা গান্ধীর পক্ষে হয়তো এতটা সহযোগিতা দেয়া সম্ভব হতো না। ওই সময় বাংলাদেশ ইস্যুতে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে ৩ বার বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করে। আর এ বিষয়টিই ইন্দিরা গান্ধীকে সর্বাত্মক সহযোগিতা করতে শক্তি যুগিয়েছে।

তিনি বলেন, বাঙালীর জীবনের তাই সবচেয়ে বড় গৌরবময় অধ্যায় হলো ১৯৭১ সাল এমপি নসরুল হামিদ বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি ক্লাস ওয়ানে পড়েন। এখন তার আফসোস হয়, কেন তিনি বড় ছিলেন না আর যুদ্ধে যেতে পারলেন না।

তবে সে আফসোস ঘোচানোর জন্য তিনি আরেকটি যুদ্ধে নেমেছেন উল্লেখ করে বলেন, সে যুদ্ধ হলো শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার সংগ্রাম। হর্ষবর্ধন শ্রীংলা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক বিরাজমান রয়েছে, আগামীতে সমতার ভিত্তিতে তা আরও এগিয়ে যাবে।

স্বাধীনতার দিনে এ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন উল্লেখ করে তিনি ভারতীয় নাগরিকদের পক্ষে বাংলাদেশীদের স্বাধীনতার শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন দূতাবাস ও হাইকমিশন থেকে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন