
নিউজ ডেস্ক : ডুমুরিয়ায় জিতেছে নারায়ন চন্দ্র আর হেরেছে আওয়ামিলীগ । তাইতো হাজারও আওয়ামিলীগ নেতা কর্মী আজ বাড়ী ছাড়া । আওয়ামিলীগ নেতা কর্মীদের মার খেতে হচ্ছে জামাত-বিএনপির হাতে । আসলে কতটা নিরাপদ ডুমুরিয়ার আওয়ামিলীগ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের হাতে ? এই প্রশ্ন আজ আওয়ামিলীগ নেতা কর্মীদের মুখে। পরিস্থিতি এতটাই নাজুক যে লজ্জা আর অপমান সহ্য করতে না পেরে আজ আত্মহত্যার পথ বেছে নিলেন শরাফপুরের দেল ভিটার আওয়ামিলীগ কর্মী রমেশ গোলদার ( ৫৫)।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আসলে কি ঘটনা ঘটেছে ডুমুরিয়ায় । নিউজ ৭১ এর অনুসন্ধানি দল গত কয়েকদিনে ব্যাপক অনুসন্ধান চালায় ডুমুরিয়ার শরাফপুর ও শোভনা ও ইউনিয়নে। কথা বলা হয় শরাফপুরের আওয়ামিলীগ মনোনীত প্রাথী ডুমুরিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ নুরুদ্দীন আল মাসুদ ও শোভনা ইউনিয়নে নৌকার প্রাথী সরদার আব্দুল গনি সহ আওয়ামিলীগের নেতাকর্মী ও সাধারন মানুষের সাথে। তাদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে কথা বলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিউজ ৭১ উদ্দোগ নিয়েছে সিরিজ প্রতিবেদন প্রকাশের ।
শরাফপুর ইউনিয়নের নৌকার প্রাথী ডুমুরিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ওই ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান স্থানীয় মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, অধ্যক্ষ নুরুদ্দীন আল মাসুদ । তিনি নিউজ ৭১ এর কাছে অভিযোগ জানিয়েছেন প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই নারায়ন চন্দ্র তাকে সহ দলের ত্যাগি নেতা কর্মীদের সহ্য করতে পারেন না। গত বছরের সন্মেলনে তাকে সাধারন সম্পাদক পদ থেকেও বাদ দিতে চেয়েছিলেন এই নারায়ন চন্দ্র । যে কারনে সভাপতি সহ অন্যান্য পদে ভোট না হলেও শুধুমাত্র দলের নেতা কর্মীদের দাবীর প্রেক্ষিতে ভোটা-ভুটি করে নুরুদ্দীন সাধারন সম্পাদক নির্বাচিত হন।
প্রিন্সিপাল নুরুদ্দীন সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র আরও ক্ষেপে যান। রাগে তিনি অনেক নেতা কর্মীকে দেখে নেয়ারও হুমকি দেন বলে অভিযোগ করেছেন অনেকে। ঘটনা এখানেই থেমে নেই প্রতিমন্ত্রী । শরাফপুরের চাদগড় এলাকায় প্রকাশ্য দিবালোকে আওয়ামিলীগনেতা নেতা নুরুদ্দীনের উপর হামলা চালায় প্রতিমন্ত্রী ঘনিষ্ঠ রবিউল ইসলাম ও তার লোকেরা । হামলায় গুরুতর আহত হন এই জনপ্রিয় আওয়ামিলীগ নেতা অধ্যক্ষ নুরুদ্দীন আল মাসুদ । সবচেয়ে দুখজনক ঘটনা হচ্ছে আওয়ামিলীগ ক্ষমতায় থাকার পরও শুধুমাত্র প্রতিমন্ত্রীর চাপে এই হামলার ব্যাপারে অধ্যক্ষ নুরুদ্দীনের মামলা নেয়নি পুলিশ। ভাবা যায় ?....
এছাডাও রবি বাহিনী একের পর এক হামলা চালিয়ে আহত করে ডুমুরিয়া উপজেলা আওয়ামিলীগের অন্যতম নেতা রেজাউল গোলদার, রফিক শেখ , ওবায়দুললাহ সহ বেশ কয়েকজন নুরুদ্দীন ঘনিষ্ঠ নেতা কর্মীকে। কিন্ত কোন ঘটনারই কোন সুষ্ঠ বিচার হয়না। রবি ও তার দলবল থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। ফলে তাদের সাহস বেড়েই চলে। প্রতিমন্ত্রীর আশ্রয়ে তারা ধরাকে সরা জ্ঞান করতে থাকে। আর যাকে তাকে মারপিঠ ও হামলা করতে থাকে।
আসলে কে এই রবি ও তার সাথে কারা ? পাঠকদের সেটাও জানা দরকার । একদা ছাত্রলীগ নামধারী এই রবির পিতা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ডুমুরিয়া এলাকায় পাকিস্তানী বাহিনীর দোসর হিসেবে কাজ করেছেন। পাকিস্তানীদের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি পিস কমিটির সেকরেটারির পদটিও বাগিয়ে নেন মুক্তিযুদ্ধ কালিন সময়ে। আর বর্তমানে রবির ভাই মনজিত ডুমুরিয়ার কুখ্যাত জামাত নেতা হিসেবে পরিচিত। ডুমুরিয়ার দক্ষিনাঞ্চলে জামাতের অন্যতম প্রধান সংগঠকের দায়িত্ব পালন করে এই মনজিত।
গত ২০১৩ সালে জামাতের সরকার উৎখাতের আন্দোলনে এই মনজিত ছিলেন অগ্রনায়ক । সরকার তাকে দমন করার জন্য পুলিশ বাদী হয়ে একটি রাষ্ট্রদ্রোহের মামলা রজু করে । দীর্ঘ তদন্ত শেষে পুলিশ তার নামে চার্জশীটও প্রদান করেছে। মামলাটি বর্তমানে বিচারীধীন রয়েছে বিচারিক আদালতে । আর মাত্র ২ বছরের মধ্যেই এখন এই মনজিতের কাছে মার খাচ্ছে আওয়ামিলীগের নেতা কর্মী সমর্থকেরা। ( চলবে )