
নিউজ ডেস্ক : এবার বলি ডুমুরিয়ার ৭ নম্বর শোভনা ইউনিয়নের কথা। ডুমুরিয়ার নকশাল বাড়ী খ্যাত শোভনা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলেছিল নিষিদ্ধ ঘোষিত নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির শাসন। গত শতাব্দির ৮০'র দশক থেকে ২০০৩ সাল পর্যন্ত শোভনা সহ সমগ্র দক্ষিন ডুমুরিয়ার ছিল এই নিষিদ্ধ ঘোষিত দলের একছত্র আধিপত্য । সে সময় এলাকার চেয়ারম্যান-মেম্বার থেকে শুরু করে সংসদ সদস্য সবই নির্বাচিত হত এই নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির ইশারায় ।
তাইতো স্বাধীনতার পূর্ব থেকেই আওয়ামিলীগের ঘাঁটি খ্যাত শোভনায় চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির মতিয়ার রহমান বাচ্চু ও নারায়ন চন্দ্রকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াত নেতা মিয়া গোলাম পারওয়ার । আর এই সকল মিশনের নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির অন্যতম প্রধান সেনাপতি ছিল সুরনজিত বৈদ্য । এসময় তিনি অনেক আওয়ামিলীগ নেতা কর্মীকে পিটিয়েছেন ।
সুরনজিত বৈদ্যের এ সকল কর্মকান্ডের কারনে তার নামে ডুমুরিয়া ও আশপাশের থানায় খুন , গুম, চাঁদাবাজী, মারপিঠ, ও অস্ত্র আইনে কয়েক ডজন মামলাও হয় । আর এখন মন্ত্রী নারায়ন চন্দ্রের আশীর্বাদ পুষ্ট হয়ে ইউ পি নির্বাচনে আওয়ামিলীগকে হারিয়ে তিনি নেমেছেন আওয়ামিলীগ নিধনে।
নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত এই সুরনজিত বাহিনীর হাতে শোভনায় ইউনিয়ন আওয়ামিলীগের নেতা থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার কেউই বাদ পড়েনি মার খেতে। ঠিক আগের স্টাইলে রাতের অন্ধকারে একের পর এক পিটিয়ে হাত পা ভেঁঙ্গে দেয়া হচ্ছে ও শাশানো হচ্ছে। বেছে বেছে আওয়ামিলীগের নেতা কর্মী ও সমর্থকদের উপর হামলা করা হচ্ছে। কারন এ অঞ্চলে ভোটের আগের দুই দিনে সহানীয় প্রাক্তন চেয়ারম্যান শিবু প্রসাদের ছেলে সাগরের ফোনের মাধ্যমে এলাকার মানুষকে প্রতিমন্ত্রী নৌকার বিপক্ষে সুরনজিতকে মোটর সাইকেল প্রতীকে ভোট দিতে বলেন। সহানীয় আওয়ামিলীগ নেতারা মন্ত্রীর কথা না শোনাই তাদের জন্য কাল হয়েছে। অপরাধ আওয়ামিলীগ করা ও নৌকায় ভোট দেয়া ।
শোভনা ইউনিয়নে আওয়ামিলীগ মনোনীত প্রাথী সরদার আব্দুল গনি নিউজ ৭১ কে জানান তিনি নৌকা প্রতীক পাওয়ার পর থেকে মন্ত্রীর আশীর্বাদ পুষ্ট সুরনজিত এলাকায় ত্রাস সৃষ্টি করতে থাকে। তার হয়ে কাজ না করলে ২২ মার্চ নির্বাচনের পর দেখে নেয়া হবে বলেও হুমকি দিতে থাকেন। প্রকাশ্যে আওয়ামিলীগ নেতা কর্মীদের হুমকি দিতে থাকেন । মন্ত্রী অনেককে ডেকে সুরনজিতের হয়ে কাজ করতে বলেন । ফলে শোভনায় দলের মধ্যে বিভাজন তৈরী হয় । আওয়ামিলীগে মন্ত্রী ঘনিষ্ঠ সকলে কোমর বেধে নেমে পড়েন সুরনজিতের পক্ষে নৌকার বিপক্ষে।
এত কিছুর পরও সময়ের সাথে আওয়ামিলীগের সাধারন নেতা কর্মীরা ধীরে ধীরে আবার মুল স্রোতে ফিরতে থাকে এবং ভোটের চার পাঁচদিন আগে আবারও আওয়ামিলীগ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ওঠে। সুরনজিত হয়ে পড়ে দিশেহারা । এ পরিস্হিতিতে অনেকটা বাধ্য হয়েই সুরনজিতের পক্ষে মাঠে নামতে হয় হয় মন্ত্রী নারায়ন চন্দ্র কে। প্রচারের শেষ দিনে মন্ত্রী আসেন তার ডুমুরিয়ার বাড়ীতে । শুরু হয় মিশন ইউনিয়ন পরিষদ দখল । তিনি সমস্ত নির্বাচনী আইন অমান্য করে নৌকাকে হারাতে আসরে নামেন আদা জল খেয়ে।
এসময় তিনি শোভনায় সাম্প্রদায়িকতাকেও প্রাধান্য দেন বলে অভিযোগ অনেকের। মন্ত্রী নিজের বাড়ী ডেকে নিয়ে ও মোবাইলে বিভিন্ন লোকের সাথে সরাসরি কথা বলে সকলকে নির্দেশনা দেন নৌকাকে হারিয়ে মোটর সাইকেল প্রতীকে সুরনজিত বৈদ্যকে ভোট দিতে। কিন্ত বেশীর ভাগ নৌকা প্রেমিক আওয়ামিলীগ কর্মী নৌকার বাইরে যেতে রাজী হয়না। তাইতো মন্ত্রী মহাশয় নারাজ হয়েছেন। ভোটের ফলাফল প্রকাশের পর তার মদদেই চলছে আওয়ামিলীগ নেতাকর্মীদের উপর হামলা । ইতিমধ্যেই এই সুরনজিত বাহিনী শোভনা ইউনিয়ন আওয়ামিলীগের যুগম সাধারন সম্পাদকের হাত পা ভেঁঙ্গে দিয়েছে। পিকে বলাুবুনিয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পল্লীশ্রী কলেজের শিক্ষক অম্বরিশ বাবুর উপর হামলা সহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনা বেড়েই চলেছে ।
এ ব্যাপারে ডুমুরিয়া থানায় বেশ কয়েকটি মামলা হলেও সুরনজিত থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে । জানাগেছে সুরনজিত প্রকাশ্যে আসছে না । আর যখন আসছে তখন মন্ত্রীর সাথে থাকছে। তাইতো জেলা পুলিশের বিশেষ দল অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি এখন পর্যন্ত । স্থানীয়দের ব্ক্তব্য , "কার কাছে বিচার নিয়ে যাব। উপজেলা আওয়ামিলীগের সভাপতি প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের অবস্থান নৌকার বিপক্ষে। তাই আমাদের বাঁচাতে আমরা নৌকার কান্ডারি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ছাড়া কোন উপায় নেই ।" আওয়ামিলীগের সাধারন নেতা কর্মীদের এখন একটাই প্রশ্ন আমরা আওয়ামিলীগ করি, নৌকায় ভোট দিয়েছি এটা কি আমাদের অপরাধ ? ( চলবে )