
নিউজ ডেস্কঃ পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্ররিকল্পিত ও সুষম দারিদ্র্য বান্ধব কৌশল গ্রহণের কারণেই দারিদ্র্যের হার প্রত্যাশিত মাত্রায় কমে আসছে। চলতি অর্থবছরে প্রাক্কলিত দারিদ্র্যের হার ধরা হয়েছে ২২ দশমিক ৩ শতাংশ। সপ্তম পঞ্চবার্ষিক প্ররিকল্পনা অনুযায়ী ২০২০ সালে দেশে দারিদ্র্যের হার হবে ১৮ দশমিক ৬ শতাংশ। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সাংসদ মোয়জ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, দরিদ্রদের জন্য টেকসই নিরাপত্তা বেস্টনীর মাধ্যমে জনগনের খাদ্য নিরাপত্তা, অতি দরিদ্র ও দুঃস্থদের জন্য বিনামূল্য খাদ্য বিতরণ, গুচ্ছগ্রাম, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন উন্নয়নের মধ্যে দারিদ্র্যের হার কমিয়ে আনা হচ্ছে।
২০০৭- ২০০৮ আর্থ বছরে সামজিক নিরাপত্তা খাতে ব্যয় ছিল ১১ হাজার ৪৬৭ কোটি টাকা । বর্তামান ২০১৬-১৭ অর্থবছরে বৃদ্ধি করে ৪৫ হাজার ২৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা বাজেটের ১৩ দশমিক ২৮ শতাংশ এবং জিডিপির ২ দশমিক ৩১ শতাংশ। তিনি বলেন, দরিদ্র এবং প্রান্তিক কৃষকদের মাছ এবং কৃষি পণ্য সংরক্ষন কার্যশক্রমে সহায়তা প্রদানের উপর জোর দেয়া হয়েছে। এছাড়া চলতি অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য ১৬৫০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।
অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ি ৭ বছর ও তদুর্ধ জনসংখ্যান সাক্ষরতার হার বৃদ্ধি পেয়ে ২০১৫ সালে ৬৩ দশমিক ৬ শতাংশ হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৫ দশমিক ৬ মহিলা ৬১ দশমিক ৬। আথচ ২০০৯ সালে সাক্ষরতার হার ছিল শতকরা ৫৬ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পুরুষ ৫৯ দশমিক ৬ শতাংশ, মহিলা ৫৩ শতাংশ। আগামী অর্থবছরে ৭০ উপরে সাক্ষরতার হার বৃদ্ধি পাবে বলে মন্ত্রী জানান