News71.com
 Bangladesh
 07 Feb 17, 10:24 PM
 200           
 0
 07 Feb 17, 10:24 PM

শেরপুরে জেলা প্রসাশনের মদদে অরাজকতা চলছে, ।। সংসদ সরকার দলীয় হুইপ আতিউর রহমান  

শেরপুরে জেলা প্রসাশনের মদদে অরাজকতা চলছে, ।। সংসদ সরকার দলীয় হুইপ আতিউর রহমান   

 

নিউজ ডেস্কঃ তাঁর এলাকায় অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে সংসদে অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান। এ জন্য তিনি স্থানীয় প্রশাসন ও নিজ দলের নেতাদের দায়ী করেছেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এ অভিযোগ করেন। সরকারি দলের এই হুইপের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির ফখরুল ইমাম এ বিষয়ে সরকার অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন।

অভিযোগে আতিউর রহমান বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর নমিনেশন পেয়েছিলেন পার্টির জেলা সাধারণ সম্পাদক। কিন্তু শেরপুরে পার্টির বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর পাস করেন। তিনি পাস করার পর শেরপুরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের ছত্রচ্ছায়ায় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষকে হুমকি দেওয়া হয়েছে। টেবিলে অস্ত্র রেখে জেলা সিভিল সার্জনকে দিয়ে অবৈধ কাগজে সই করানো হয়েছে। আমার এলাকার একজন চেয়ারম্যানকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। একটি কলেজের অধ্যক্ষকে ধরে তাঁর কাছ থেকে অফিসের চাবি ছিনিয়ে নিয়ে অন্য একজনকে কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষকে পেটানো হয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এর বিরুদ্ধে সারা শেরপুরে মানববন্ধন হয়েছে। কিন্তু প্রশাসন থেকে কোনো সুরাহা পাচ্ছি না।

তিনি বলেন জেলা প্রশাসকের ছত্রচ্ছায়ায় এই অদৃশ্য শক্তি শেরপুরকে অশান্ত করে তুলেছে।’ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে আতিউর রহমান বলেন, ‘২০ বছর ধরে সংসদে আছি, কোনো দিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়াইনি। আজকেই প্রথম দাঁড়িয়েছি। আমার শেরপুরের মানুষের দাবি, সন্ত্রাসী যে-ই হোক, তার বিচার করতে হবে। সন্ত্রাসীর কোনো দল নেই। সন্ত্রাসীকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।’ পরে অনির্ধারিত আলোচনায় ফখরুল ইমাম বলেন, ‘সংসদের হুইপ আজকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বললেন। উনার এলাকাতে ডিজঅর্ডার হয়েছে। সেটা এখানে পয়েন্ট অব অর্ডারে বলেছেন। আমার মনে হয় এটা সরকারের ব্যর্থতা। এ রকম অরাজকতার শিকার যদি সরকারি কোনো ব্যক্তি, বিশেষ করে সংসদের হুইপ হন, তাহলে আমাদের অবস্থা কী হবে?’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন