News71.com
 Bangladesh
 08 Feb 17, 11:33 AM
 252           
 0
 08 Feb 17, 11:33 AM

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার এক হিন্দু শিক্ষককে বিবস্ত্র করে নির্যাতন  । ।

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার এক হিন্দু শিক্ষককে বিবস্ত্র করে নির্যাতন  । ।

 

নিউজ ডেস্কঃ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে অনৈতিক সম্পর্কের অজুহাত তুলে এক হিন্দু শিক্ষককে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার বিধান চন্দ্র সরকারি মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত শুক্রবার বিকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত তাকে আটকে রেখে উপর্যুপরি শারিরীক ও মানসিক নির্যাতন চালানো হয় । পরে তাকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় নয়ন গাজী ও তার দলবল এ ঘটনা ঘটায়। শিক্ষকের বাড়ি সাতক্ষীরা জেলায় । মাত্র ২ মাস আগে তিনি ঐ স্কুলের শারীরিক চর্চা  শিক্ষক হিসেবে চাকুরিতে যোগদান করেন। ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ভয়ে বিধান চন্দ্র কাউকে না জানিয়ে পালিয়ে বরিশাল গিয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত বিদ্যালয়ের  অন্য শিক্ষকরাও বিষয়টি প্রশাসনকে  জানাননি।

স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন কুমার জানান, বিধান সরকার গত ২৪ নভেম্বর মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিপিএড শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি পাশের একটি বাড়িতে একা বসবাস করে আসছেন। ঘটনার দিন এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পকের্র অজুহাত তুলে নয়ন গাজী ও তার সহযোগীরা বিধান চন্দ্রকে ধরে একটি দোকানের সামনে মারধর করে বিবস্ত্র করে ফেলে রাখে। পরে তারা ওই শিক্ষককে পাশের হরি মন্দিরে নিয়ে আটকে রেখে রাতভর নির্যাতন করে। পরদিন নয়ন মুচলেকা রেখে তাকে ছেড়ে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন