
নিউজ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ভবনের ঠিক বিপরীতে ২শ গজ দূরে ঢাকার রাম-সীতা মন্দির। প্রায় ৭০০শ বছরের পুরনো মন্দির। ৮৪ ডিসিমিল জায়গার উপর মন্দিরটি বেদখল হতে হতে এখন প্রায় নিশ্চিহ্নের পথে। সামান্য জায়গার মধ্যে একটি মাত্র ঘরের মধ্যে কোন ভাবে সেবা পূজা চলছে।
গত ১লা এপ্রিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান আদিবাসী পার্টির কেন্দ্রীয় প্রেসিডেন্ট সকাল ৯টায় পূজার উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করে দেখেন যে,নাট মন্দিরের পার্শ্বে দু’তলা উঠছে। বিষয়টি মন্দির কমিটির সভাপতিকে জিজ্ঞেস করলে,সভাপতি গনেশ চন্দ্র ঘোষ বলেন যে,আব্দুল কাইয়ুম নামক এক লোক বহুদিন ধরে বসবাস করছে কোন প্রকার ভাড়া না দিয়ে। এখন আবার জোর করে দু’তলা উঠাচ্ছে। বিষয়টি শোনার পর মিঠুন চৌধুরী ওয়ারী থানার ইনচার্জ এর সাথে যোগাযোগ করেন। থানার ইনচার্জ এর নির্দেশ মতে একটি সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী নং ২০ তারিখ-০১-০৪-১৬ইং। ওয়ারী থানার ইনচার্জ উভয় পক্ষের কাগজ পত্রাদি পর্যালোচনা করেন।
পর্যালোচনা শেষে ইনচার্জ আব্দুল কাইয়ুমকে নির্দেশ প্রদান করেন যে,এ সম্পত্তির মালিক শ্রী শ্রী রাম-সীতা মন্দির। মন্দিরের কমিটি আব্দুল কাইয়ুমকে বসবাসের জন্য বলেছে,তাই বলে আব্দুল কাইয়ুম মালিক নন। মন্দিরের জায়গায় দু’তলা করা যাবে না। যতটুকু করা হয়েছে সে ভাবেই থাকবে। কোর্টের নির্দেশ ছাড়া কোন কাজ করা যাবে না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান আদিবাসী পার্টির কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিঠুন চৌধুরীর নেয়া সময়োযোগী সাহসী পদক্ষেপে থেমে গেল দখলদারিত্ব ।