News71.com
 Bangladesh
 04 Apr 16, 10:21 AM
 706           
 0
 04 Apr 16, 10:21 AM

রংপুরে আজও গড়ে ওঠেনি স্বতন্ত্র পরিবেশ সংরক্ষণ আইন আদালত ।।

রংপুরে আজও গড়ে ওঠেনি স্বতন্ত্র পরিবেশ সংরক্ষণ আইন আদালত ।।

নিউজ ডেস্কঃ পরিবেশ ও নদী নালা সংরক্ষণে নতুন নতুন আইন ও নীতিমালা প্রণীত হলেও বিভাগীয় নগরী রংপুরে আজও গড়ে ওঠেনি স্বতন্ত্র কোনো পরিবেশ আদালত। ফলে ভুক্তভোগী মানুষ তাদের অভিযোগ জানাতে পারছে না । বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের সুফল পেতে শুধু বিভাগীয় শহর নয়, জেলা শহরেও গড়ে তোলা দরকার এই আদালত। প্রশাসনও এ ব্যাপারে একমত ।

দেশের সপ্তম বিভাগীয় নগরী রংপুরে প্রতিনিয়ত বাড়ছে বর্জ্য-আবর্জনা। চিকিৎসা নির্ভর শহর হওয়ায় বাড়ছে ক্লিনিক্যাল বর্জ্যও। এসব বর্জ্য ফেলার নিদিষ্ট কোন জায়গা না থাকায় ফেলা হচ্ছে যত্রতত্র। এছাড়া অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন, ইটভাটার কালো ধোঁয়াসহ নানাভাবে নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ, দেখা দিচ্ছে রোগব্যাধি। কিন্তু এর প্রতিকার বা অভিযোগ করার কোন জায়গা নেই এই নগরীতে ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ প্রভাষক মো: জাকিউর রহমান বলেন, ময়লা ফেলার জায়গা আমরা নির্ধারণ করে দিতে পারি। কিন্তু এ ধরণের কোন উদ্যোগ এখনও দৃশ্যমান নয় ।

রংপুর রিভারাইন পিপল সিনেটর ড. তুহিন ওয়াদুদ বলেন, পরিবেশ দূষণের প্রতিকার চাওয়ার জন্য জেলা ভিত্তিক কোন সেল না থাকার কারণে আমরা সেই অর্থে প্রতিকার চাইতে পারি না। আর পরিবেশ আইনের দুর্বলতার কারণে প্রভাবশালীরা বার বার বেঁচে যায় । ২০১৫ সালের এপ্রিল থেকে শুধুমাত্র রংপুরে একটি মাত্র জুডিশিয়াল আদালতে পরিবেশ নিয়ে অভিযোগ করার বিধান করা হলেও তা স্বতন্ত্র কোন আদালত নয় ।

রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: কাজী হাসান আহমেদ স্বীকার করলেন, পরিবেশ আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা । ২০১০ সালে মন্ত্রীসভায় প্রতি বিভাগ ও জেলায় পরিবেশ আদালত গঠনের অনুমোদন দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি রংপুরে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন