News71.com
 Bangladesh
 06 Apr 16, 11:56 AM
 678           
 0
 06 Apr 16, 11:56 AM

মানবতা এবং নৈতিকতার তাগিদে দু’এতিমের সাহায্যে এগিয়ে এলেন লোহাগাড়ার ইউএনও ফিজনূর রহমান ।।

মানবতা এবং নৈতিকতার তাগিদে দু’এতিমের সাহায্যে এগিয়ে এলেন লোহাগাড়ার ইউএনও ফিজনূর রহমান ।।

নিউজ ডেস্কঃ পৃথিবীতে মানুষ এতিম হয়ে জন্মগ্রহণ করে না। প্রতিটি শিশুরই পিতা-মাতা থাকে । ভাগ্যের নির্মম পরিহাসে অল্প বয়সে তারা তাদের মা অথবা বাবা অথবা উভয়কেই হারায়। এই হারানোর পেছনে তাদের কোনো হাত নেই। অথচ তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং অবহেলিত । তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। পিতৃ-মাতৃহীন এ রকম দু’ এতিম শিক্ষার্থীর পাশে এসে দাঁড়িয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফিজনূর রহমান।

উপজেলার উত্তর পদুয়া বদলা পাড়ার দু’ এতিম সহোদর বোন এবং উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রওশন আক্তার ও ৮ম শ্রেণির ছাত্রী নিলুফা আকতার। তাদের পিতার নাম মৃত মফিজুর রহমান এবং মাতার নাম মৃতা জয়নাব বেগম। তাদের পৈত্রিক বাসস্হান বাঁশখালী উপজেলায়। শিশু বয়সে তারা মা-বাবা হারিয়ে ফেলে।  অবহেলা ও অনাহারে অতিষ্ট হয়ে ঠাঁই হয়  লোহাগাড়ার উত্তর পদুয়াস্থ নানার বাড়িতে।  নানাও বেঁচে নেই। স্বজন বলতে নানী ও খালা আরফা বেগম ।  তাদের নানী এ তিন জনকে বুকে আগলে রেখেছিল। কিছুদিন পূর্বে সেই নানীও মারা গেছেন। নানী জীবদ্দর্শায় মানুষের বাড়ী ঘরে ক্ষেত খামারে  কাজ করে যা উপার্জন করতেন তা দিয়ে দু’ নাতনীর লেখাপড়ার খরচসহ সংসারের ব্যায়ভার বহন করতেন।

তালিজোড়া দেওয়া বাঁশ শনের তৈরী জীর্ণ-শীর্ণ একটি ঝুপড়ি ঘরই তাদের আশ্রয়স্থল। পলিথিনে মোড়ানো ঘরখানা যেকোন সময় প্রাকৃতিক দুর্যোগে  ভেঙ্গে ধুমড়েমুচড়ে যেতে পারে। বর্ষায় তাদের মাথা-গুঁজার ঠাঁই হয় না। বৃষ্টিভেজা কাকের মত এ বৃদ্ধা নানী তিন জনকে নিয়ে কালযাপন করে  ছিলেন। এখন নানী মারা যাওয়ার পর তাদের আপনজন বলতে  আর কেউ থাকল না। ফলে  দুই সহোদয় বোন ও খালা তিনজনেই সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। গত ৪ঠা এপ্রিল খবর পেয়ে নৈতিকতার তাগিদে এতিমদের বাড়িতে ছুটে আসেন ইউএনও মো. ফিজনূর রহমান।এ সময় তিনি তাদের জন্য  এক কক্ষ বিশিষ্ট একটি পাকাঘর নির্মাণ করার ঘোষণা দেন। এছাড়াও তিনি ভবিষ্যতে তাদের সম্ভাব্য সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন