News71.com
 Bangladesh
 08 Apr 16, 11:10 AM
 642           
 0
 08 Apr 16, 11:10 AM

আবাসন সঙ্কটে পড়েছে জাবি শিক্ষার্থীরা ।।

আবাসন সঙ্কটে পড়েছে জাবি শিক্ষার্থীরা ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । কিন্তু শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসিক সুবিধা দিতে না পারায় বিশ্ববিদ্যালয়টি তার আবাসিক নামের গুরুত্বটি হারাচ্ছে। বিগত কয়েক বছরে বিভিন্ন হলের সিট সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ভর্তির পরপরই হলে সিট পাওয়ার কথা থাকলেও এখন হলে সিট পাওয়া যেন আকাশ কুসুম কল্পনা হয়ে দাঁড়িয়েছে। নিয়ম অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা করে দেওয়ার কথা থাকলেও তা করতে ব্যর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সবমিলিয়ে প্রায় ১৩ হাজার। বিপরীতে ৭টি ছাত্র হল এবং ৬টি ছাত্রী হলে সিট রয়েছে ৬ হাজার ৮৩৬ টি। ফলে সুবিধা বঞ্চিত হচ্ছে ৬ হাজার ১৩৭ জন শিক্ষার্থী ।

উল্লেখ্য, ১২ মার্চ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। ফলে এসময় একসাথে প্রায় ২ হাজারের মত শিক্ষার্থী হলে ওঠায় এ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে ।

বিশ্ববিদ্যালয়ের এ সিট সঙ্কটের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। সেশনজট, ছাত্রত্ত্ব শেষ হওয়ার পরও সিট দখল করে অবৈধ্যভাবে হলে অবস্থান, রাজনৈতিক প্রভাব দেখিয়ে একাধিক সিট দখল করে থাকা, বিভাগগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি, এর মধ্যে অন্যতম কারণ । এছাড়া সিট বন্টনে হল প্রশাসনের নিয়ন্ত্রণহীনতা ও উদাসীনতাকে অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ।

অপরদিকে হলগুলোতে আসন বরাদ্দের তালিকা ঝুলিয়ে দিয়েই নিরব বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরই নিয়ন্ত্রণ চলে যায় হল প্রশাসনের পরিবর্তে দলীয় নেতাকর্মীদের হাতে। হলে আগে সিট পেতে চাইলে হলের রাজনৈতিক বড়ভাইদের হাত ধরে যেতে হয়। নইলে মত পোষণ করতে হয় রাজনৈতিক সদস্য হবার। কে কতটি মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করে, এসব পলিটিক্যাল ভাইরা আড়াল থেকে তদারকি করে। কে বেশি ‘পলিটিক্যাল ভাইদের’ সাথে পরিচিত। এসব পরীক্ষায় যে আগে পাশ করবে তার সিট মিলবে আগে এবং ‘পলিটিক্যাল ব্লক’ নামের বিশেষ সুবিধা সম্বলিত ব্লকে হবে তার বসবাসের সুখের ঠিকানা।

বিশ্ববিদ্যালয়টি একটু বেশি আবাসিক জেনেই সবাই ভর্তি হয় এখানে। কিন্তু ভর্তির পর দেখা যায় তার উলটা। ফলে, কোন উপায় না পেয়ে অনেকে পাড়ি জমাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকাগুলোতে। সেখানে তাদেরকে বেশি মূল্য দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এছাড়াও সমস্যার অন্ত নেই রুমগুলোতেও। একসাথে এতগুলো শিক্ষার্থী একরুমে থাকলে কিভাবে পড়াশুনা  করা সম্ভব প্রশ্নটি বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থীদের ।

উক্ত প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ঐতিহ্য সংরক্ষণে আমরা বদ্ধপরিকর। এ আবাসিক সংকট থেকে উত্তরণের জন্য নবনির্মিত একটি ছাত্র ও দুইটি ছাত্রী হলের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশা করা হচ্ছে এ হলগুলোর কাজ শেষ হলে আবাসিক সঙ্কট অনেকাংশে কমে যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন