News71.com
 Bangladesh
 09 Apr 16, 09:20 AM
 1510           
 0
 09 Apr 16, 09:20 AM

অস্থির খুলনা জেলা আওয়ামিলীগের রাজনীতি ।। অভিয়োগ পাল্টা অভিযোগে দিশাহীন সাধারন নেতাকর্মী ও সমর্থকরা.....

অস্থির খুলনা জেলা আওয়ামিলীগের রাজনীতি ।। অভিয়োগ পাল্টা অভিযোগে দিশাহীন সাধারন নেতাকর্মী ও সমর্থকরা.....

নিউজ ডেস্ক : খুলনা জেলা আওয়ামিলীগের রাজনীতিতে চলছে চাপান-উতর। গত বেশকিছুদিন ধরে এ জেলায় চলছে পাল্টি সাংবাদিক সন্মেলন । বহিস্কার পাল্টা বহিস্কারের ছড়াছড়ি । এ যেন কেহ কাকে নাহি ছাড়ি সমানে সমান। ইতিমধ্যেই জেলা আওয়ামীলিগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক গাজী আব্দুল হাদীর বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন করেন প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দর অনুসারি কতিপয় চেয়ারম্যান । জবাবে গত বুধবার সাংবাদিক ডেকে ঐ সকল চেয়ারম্যান ও প্রতিমন্ত্রীর সম্পর্কে অনেক অজানা তথ্য সাংবাদিকদের মাধ্যমে জনসমক্ষে ঢোল বাজিয়েছেন জেলা আওয়ামীলিগের দায়িত্যশীল নেতা গাজী আব্দুল হাদী ।

পরবর্তীতে আজ আবার জেলা আওয়ামিলীগের দুই নেতা সাংবাদিক সন্মেলন করেছেন জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক খুলনা ৪ আসনের সাংসদ এস এম মোস্তফা রশীদি সুজা ও তার অনুসারিদের বিরুদ্ধে। অভিযোগ এনেছেন দলীয় শৃঙ্খলা বিরুদ্ধ কার্যক্রমের ।
নিউজ৭১ এর পাঠকদের উদ্দেশ্যে এই সাংবাদিক সন্মেলনের লিখিত ব্ক্তব্য হুবহু তুলে ধরা হল।


প্রিয় সাংবাদিকবৃন্দ,
শুভেচ্ছা ও কৃতঙ্গতা জানাই। আমাদের আহবানে আপনাদের সানুগ্রহ উপস্থিতি আমাদেরকে কৃতঙ্গতার পাশে আবদ্ধ রেখেছে। আপনারা জাতির বিবেক তাই আপনাদের অজানা নয় যে,মহান জাতীয় সংসদ ১০২ খুলনা -০৪ আসনের অন্তর্গত দিঘলিয়া,রুপসা,তেরখাদা উপজেলা আওয়ামীলীগের স্বার্থনেসী মহলের অশুভ হস্তক্ষেপে স্থানীয় আওয়ামীলীগের সাধারন নেতাকর্মী তাথাকথিত বহিষ্কারাদেশ মাথায় নিয়ে চরম উৎকন্ঠা ও ভয় ভীতির মধ্যে দিন যাপন করছেন। খুলনা জেলা আওয়ামীলীগের সম্মানজনক পদে আসীন থেকেও আমরা দুজন ঐ অশুশক্তির রোষানল থেকে রেহাই পায়নি। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের মদদ পুষ্ট হয়ে অগঠনতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিক ভাবে দীর্ঘদিনের ত্যাগী আওয়ালীগের নেতা কর্মীদের যে ভাবে বহিষ্কার করা হচ্ছে বিশেষতঃ দিঘলিয়া উপজেলায় এ বিষয়টি প্রকট আকার ধারন করেছে। তা আপনাদের মাধ্যমে তুলে ধরার প্রয়াসে আমাদের এ আয়োজন ।

প্রিয় কলম সৈনিক,
আপনারা জানেন সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপসা ও তেরখাদার ন্যায় দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্য দলীয় মনোয়নকে লক্ষ্য করে জেলা আওয়ামীলীগের এক শীর্ষনেতার অনুসারীদের নিয়ে রাতারাতি কোনপ্রকার প্রক্রিয়া ব্যতিরেকে বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের কমিটি গঠন করা হয় এবং তাদের উপস্থিতিতে কোন রীতি নীতির তোয়াক্কা না করে শীর্ষ নেতার পছন্দের ব্যাক্তিকে দলীয় নমিনেশন দেয়ার প্রাথমিক প্রস্তাবনা তৈরি করে মনোয়নের সুপারিশ করে কেন্দ্রে পাঠায় এবং এ পুরো প্রক্রিয়াতে খুলনা জেলা আওয়ামীলীগের সম্মানীত সভাপিত মহোদয়কে বাইরে রাখা হয় যা গঠনতন্ত্র বিরোধী । আমরা এ অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ বিষয়ের সত্যতা যাচাই করে অনুসন্ধানী সংবাদ প্রকাশের আহবান জানাই।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
স্বার্থানেসী মহলের চলমান ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ০৩/০৪/২০১৬ তারিখ রবিবার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের এক মৌখিক ঘোষনায় অনুষ্ঠিত সভায় দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলামের উপস্থিতিতে আমরা খুলনা জেলা আওয়ামীলীগের দুই নেতা সহ ১৭ জনকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির সূত্র ধরে গত ০৭ এপ্রিলের “দৈনিক সময়ের খবর পত্রিকায়” “দিঘলিয়া আওয়ামীলীগের ১৭ নেতা কর্মী বহিষ্কার” শিরোনামে প্রকাশিত হয়।

বিষয়টি শুধু হাস্যকরই নয়; সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী কারণঃ

১। ইউনিয়ন আওয়ামীলীগের ঐ সভার জন্য কোন চিঠি ইস্যু করা হয়নি।

২। বাহিস্কৃত ১৭ জনের মধ্যে আমরা ২ জন খুলনা জেলা আওয়ামীলীগের নেতা অথচ আমাদের বহিস্কার করেছে ইউনিয়ন আওয়ামীলীগের তথাকথিত সভায় যেখানে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য কোন পত্র বা মোখিক দাওয়াত জানানো হয়নি।

৩। আমরা ২ জন ব্যতিরেখে দিঘলিয়া উপজেলায় অন্যান্য যে সমস্ত ত্যাগী নেতা কর্মীদের বহিস্কারাদেশের নামে হেনস্থা করা হচ্ছে তাদের কাউকে আত্মপক্ষ সমর্থন বা কারণ দর্শনোর সুযোগ দেওয়া হয়নি ।

৪। শৃঙ্খলা ভঙ্গের সুস্পস্ট ব্যাখ্যা না দিয়েই সবাইকে বহিষ্কার করা হয়েছে। সর্বোপরি এ সমস্ত কর্মকান্ডে জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতি গ্রহণ বা তাকে অবহিত করা হয়নি।

প্রিয় কলম সৈনিকেরা,
আমরা আবারও জোরালো ভাবে বলতে চাই, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলায় প্রাথমিক বাছাই প্রক্রিয়া মোটেই স্বচ্ছ ছিলো না। বিধায় স্থানীয় নেতা কর্মীদের মধ্য ক্ষোভ ও সিদ্ধান্তহীনতা বিরাজ করছিলো। কিন্তু জেলার এক শীর্ষ নেতার পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান রুদ্ধ করে একলা চলো নীতি গ্রহণ করে। শুধু তাই নয়, নির্বাচনে সদস্য পদের জন্য (মেম্বর) দলীয় বিবেচনা না থাকা সত্বেও ঐ শীর্ষ নেতার পছন্দের ব্যক্তির পক্ষে কাজ না করায় সেনহাটী ইউনিয়নের ৪,৭, ৮, নং ওয়ার্ল্ড আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে, যা বিষ্ময়কর।

প্রিয় সাংবাদিকবৃন্দ,
দলের চেয়ে নেতা বড়- এই ধারণা পোষনকারীদের অসংখ্য অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে স্থানীয় আওয়মীলীগ তার অতীত ঐতিহ্য হারাতে বসেছে। জাতীর পিতার আদর্শের অনুসারী হয়। দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার আন্দোলন হতে কোন ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে আমাদের মত মুজিব ভক্তদের দূরে রাখা যাবে না।

হে কলম যোদ্ধা,
দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠনের এ রকম দূর্দিন চলতে পারে না। তাই সমস্যা সমাধানে আমদের এগিয়ে আসতে হবে। এজন্য খুলনা জেলা আওয়ামীলীগের নেতাকর্মী বিশেষত জেলা আওয়ামীলীগের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি মহোদয়ের নিকট জোরালো আবেদন তিনি এই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করে অবিলম্বে ঐ সমস্থ তথাকথিত ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করুন এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আপনাদের মাধ্যমে সমস্ত অত্যাচারি মুজিব ভক্ত ও আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীদের বলতে চাই- ”মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে”

সকল অন্যায় অবিচারের অবসান করে সত্যের জয় হবে। আমরা স্বপদে বহাল আছি এবং আপনাদের সাথেই আছি। মনে রাখবেন জাতির জনক আমাদের আদর্শিক পিতা। কোন অপশক্তি আমাদের জাতির পিতার আদর্শ থেকে বিচ্যুৎ করতে পারবে না ইনশাল্লাহ।

প্রিয় সাংবাদিকবৃন্দ,
আমাদের অহবানে সাড়া দিয়ে আপনাদের অংশ গ্রহণ আমাদের মুগ্ধ করেছে আপনাদের প্রতি আমাদের অস্থা কৃতজ্ঞতা নতুন নয়। আপনাদের মাধ্যমে সকল মুজিব ভক্তদের অহবান জানাই
“আসুন আমরা ন্যায়ের পথে থাকি
দেশের পক্ষে থাকি
সকল বিভেদ ও বৈরিতা ভুলে
দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি”


জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

শেখ মারুফুল ইসলাম
শ্রম বিষয়ক সম্পাদক

এম এম রিয়াজ কচি
সদস্য
খুলনা জেলা আওয়ামীলীগ
তারিখ-০৯/০৪/২০১৬

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন