
নিউজ ডেস্ক : দখলবাজখ্যাত সাংসদ নুরুল হক (সংসদীয় আসন ১০৪ খুলনা -০৬) এবার অবতীর্ন হলেন ভাডাটিয়া গুন্ডার ভুমিকায় । গতকাল শনিবার তিনি নিজে স্বশরীরে লোকজন নিয়ে বিএনপির চিহ্নিত সন্ত্রাসী আজম খানের পক্ষ হয়ে একটি ইটভাটা দখলে যান। দখল অভিযান করতে গিয়ে তিনি এলাকায় তান্ডব চালিয়েছেন । এ সময় এমপি বাহিনীর হাতে মারপিঠ ও নিরিহ জনসাধারণের বাড়ীঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুধু এখানেই থেমে থাকেনা এমপি বাহিনী । এলাকা থেকে রুহুল আমিনের ভাটা ম্যানেজার জয়দেব মন্ডল ও মনিশংকর (দুষ্টু) সহ মোট ছয়জনকে ধরে এনে এমপির নিজ বাড়ীর চর্চার সেলে তাদের বেশ কয়েক ঘন্টা আটক রেখে চলে শারীরিক ও মানসিক নির্যাতন । সহানীয় পুলিশকেও পাত্তা দেন না সাংসদ । অনেকটা বাধ্য হয়েই পুলিশ কর্তারা রিপোর্ট পাঠান সরকারের উর্ধতন মহলে। স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে সবুজ সংকেত মেলে এমপি নুরুল হক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনের । জানাগেছে মোটা টাকার বিনিময়ে তিনি এ কাজ করেছেন সাংসদ নুরুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উপজেলার চাঁদখালী ইউপি’র হাচিমপুরে এস,এ,কে ব্রিকস্ জিগজ্যাক ইটভাটার মালিকানা স্বত্ব নিয়ে স্থানীয় রুহুল আমিন খান ও আযম খানের মধ্যে দীর্ঘদিন বিরোধ সহ মামলা চলে আসছে। এদিকে ভাটার মুল মালিক রুহুল আমিন জানিয়েছেন আজম খান গায়ের জোরে আমার ভাটা দখলে নেয়ার চেষ্টা করতে থাকে । বিষয়টি প্রথমে আমি সাংসদ নুরুল হককে জানালে এমপি আমাকে বলেন আমার ভাটা তাকে লিখে দিতে । আমি এমপির প্রস্তাবে রাজী না হয়ে আদালতের দারস্থ হয়েছি। আর তাতে ক্ষিপ্ত হয়ে এমপি বিএনপির সন্ত্রাসী আজমের পক্ষ নিয়ে মোটা টাকার বিনিময়ে আমাকে ভাটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন । উল্লেখ্য পাইকগাছার নির্বাহী আদালতে ৬ এপ্রিল রুহুল আমিনের দায়ের করা এম,আর ১০০/১৬ মামলায় আদালত ১৪৪ ধারা জারী করেন। আদালতের নির্দেশ মেনে গত ১২ এপ্রিল পুলিশ দু’পক্ষকে নোটিশ দিয়েছেন বলে জানিয়েছে।

এদিকে ওসি (তদন্ত) আলমগীর কবীর জানিয়েছেন, ১৪৪ ধারা বলবৎ থাকাবস্থায় গতকাল শনিবার দুপুরে ৬০/৬৫ টি মোটর সাইকেল করে প্রায় ২’শ ব্যক্তি এমপির নেতৃত্বে আযম খানের পক্ষে ইট ভাটা দখল করতে যান ।এসময় এম,পি নুরুল হক ও তার পুত্র শেখ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন । এমপি বাহিনীর ভয়ে প্রতিপক্ষ রুহল আমিনের লোকজন পার্শ্ববর্তী ইটভাটা মালিক মহিউদ্দিন খানের বাড়ীতে আশ্রয় নিলে সেখানে হামলা ও বাড়ী ভাংচুর করা হয় । বাড়ীর মালিক অভিযোগ করেছেন দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে আশ্রয় নেওয়া রুহুল আমিনের ভাটা ম্যানেজার জয়দেব মন্ডল, মনিশংকর (দুষ্টু), মাহমুদ হাসান, পরাগ মোল্যা, মাসুছ সরদার, বাবুর্চি রুহুল আমিনকে প্রকাশ্য রড, হাতুড়ী, লাঠি সোটা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।
পরে আহত অবস্থায় তাদেরকে পিঠমোড়া করে বেধে এম,পি’র পৌর সদরের বাসায় এনে টর্চার সেলে ঘন্টার পর ঘন্টা রাখা হয় এবং তাদের উপর আবারও অমানুষিক নির্যাতন চালানো হয়। এসময় তাদের কাছ থেক জোর পূর্বক ফাঁকা স্ট্যামপ এ স্বাক্ষর করিয়ে নেয় এবং তাদের মনগড়া স্বাক্ষ্য দিতে বাধ্য করে এবং তা ক্যামেরা বন্ধী করে । খবর পেয়ে পুলিশ এম,পির বাসা থেকে আহতদের আনতে গেলে এমপি ধমকে তাদের দু’দফা ফেরৎ পাঠায় । এক পর্যায়ে সন্ধ্যায় ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি (তদন্ত) আলমগীর কবীর এম,পির বাসা থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
পাইকগাছা হাসপাতালে আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় আজ সকালে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এ ঘটনার পর ঐ রাতেই ভাটা মালিক রুহুল আমিনের পক্ষে আহত ভাটা ম্যানেজার জয়দেব মন্ডল এজাহার দাখিল করেন যার নম্বর-১৪।
এ মামলার আসামীরা হলেন এম,পি পুত্র উপজেলা আ’লীগ নেতা, শেখ মনিরুল ইসলাম, গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, উপজেলা যুবলীগ সভাপতি এস,এম, শামছুর রহমান, ও যুবলীগ নেতা শেখ জিয়াদুল ইসলাম সহ অজ্ঞাতনামা দেড়’শ ব্যাক্তি। ঘটনার গভীর রাতে সহকারী পুলিশ সুপার, কাদের বেগ, সাবেক ওসি, ডিবি পুলিশের শিকদার আক্কাছ আলী রাত ভোর অভিযান চালালেও কেউ গ্রেফতার হয়নি তবে গতকাল দুপুরে চাঁদখালী এলাকা থেকে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আযম খানের অনুসারী ওলিউর রহমান, হাফিজুল সরদার, কুদ্দুস সরদার ও হাফিজুল গাইনকে গ্রেফতার করেছে।