News71.com
 Bangladesh
 11 Nov 17, 01:28 AM
 145           
 0
 11 Nov 17, 01:28 AM

সুন্দরবনে পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ তিন দস্যু আটক।।

সুন্দরবনে পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ তিন দস্যু আটক।।

নিউজ ডেস্কঃ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে একটি পাইপ গান ও ২০ রাউন্ড গুলিসহ তিন দস্যুকে আটক করেছে পুলিশ। আটক দস্যুরা হলেন-শ্যামনগরের রবিউল,তালার তবিবুর ও খুলনার রুপসার শহীদুল। গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান,রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশুরতলা খালে অভিযান চালিয়ে তিন দস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগানসহ ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন