News71.com
 Bangladesh
 27 Apr 16, 02:05 AM
 705           
 0
 27 Apr 16, 02:05 AM

গাজীপুরের কারারক্ষী হত্যার রহস্য 'উদঘাটন' ।।

গাজীপুরের কারারক্ষী হত্যার রহস্য 'উদঘাটন' ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অবসরকালীন ছুটিতে থাকা কারারক্ষী রুস্তম আলী হত্যার রহস্য 'উদঘাটন' হয়েছে। তার ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিনি খুন হয়েছেন।
নিহতের স্ত্রী নাছরিন আক্তার এ অভিযোগ এনে আজ থানায় মামলা দায়ের করেছেন ।


এদিকে মামলা দায়েরের আগেই পুলিশ ওই ঘটনায় প্রধান আসামি উত্তরা ইউনির্ভাসিটির এলএলবি শেষ বর্ষের ছাত্র হিমেল আহমেদকে (২২) গ্রেফতার করেছে ।


গতকাল দিনগত রাত ২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে । এদিকে চাঞ্চল্যকর এ মামলাটি তদন্তভার দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে ।


তবে পরিবারের পক্ষ থেকে উত্ত্যক্তের প্রতিবাদে খুন হওয়ার বিষয়ে অভিযোগ করা হলেও পুলিশ চারটি বিষয়কে সামনে রেখে তদন্ত করছে ।


গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোলায়মান বলেন, পরিবারের সদস্যদের দেয়া অভিযোগের ভিত্তিতে এ খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে । শিগগিরই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন 


এছাড়াও হত্যাকাণ্ডের পেছনে নিহতের চাকরিকালীন সময়ে কোনো সন্ত্রাসী কিংবা জঙ্গি গোষ্ঠির সঙ্গে বিরোধ, লেনদেন সংক্রান্ত বিরোধ, পারিবারিক জীবন ও সামাজিক বিরোধের বিষয়টি নিয়ে তদন্ত চলছে ।


পরিবারের পক্ষ থেকে করা মামলায় অন্য আসামীরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের দেওলিয়াবাড়ির কাসেম আলী মাদবরের ছেলে আলতাফ (২৭), একই এলাকার আবদুস সালামের ছেলে আকাশ (২২) ও তাইজুদ্দিনের ছেলে সোহরাব (২২)।


উল্লেখ্য, গতকাল সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অদূরে একটি ওষুধের দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে খুন হন কাশিমপুর কারাগারের সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো. রুস্তম আলী হাওলাদার ।


গত বছরের ৪ নভেম্বর তিনি অবসরকালীন ছুটতে যান। সর্বশেষ তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন। অবসরকালীন ছুটিতে গেলেও তিনি কারাগারের ভেতর সরকারি কোয়ার্টারে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন