News71.com
 Bangladesh
 28 Apr 16, 11:29 AM
 732           
 0
 28 Apr 16, 11:29 AM

সম্বলহীনদের আইনি সহায়তা দিচ্ছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা

সম্বলহীনদের আইনি সহায়তা দিচ্ছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা

 

নিউজ ডেস্কঃ গরিবের মামলার ব্যয়ভার, বহন করবে সরকার এই লক্ষ্য নিয়ে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়। আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা প্রদানই এই আইনের উদ্দেশ্যে।

অসহায় ব্যক্তির মামলা বাছাইয়ের জন্য জেলা ও দায়রা জজকে চেয়ারম্যান করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা'র বিভিন্ন স্তরের কমিটি করা হয়। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকলেই আইনের আশ্রয় লাভের অধিকারী’ -সংবিধানের ২৭ ও ৩১ ধারায় উল্লেখিত অধিকার বাস্তবায়নের জন্য আইন ও বিচার বিভাগের অধীনে প্রত্যেক জেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র কার্যালয় স্থাপন করা হয়। ৭০জন আইনজীবী নিয়োগ করে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সংস্থা।

এই কার্যালয় স্থাপনের পর থেকে প্রায় প্রতিদিনই অসহায় নারী-পুরুষের ভিড় বাড়ছে। দেওয়ানি ও ফৌজদারি সব ধরণের মামলার সহায়তা দেয়া হয়ে থাক।জেলা কমিটির চেয়ারম্যান মোঃ মনির আহমদ পাটোয়ারীর বিশ্বাস,এই সংস্থার কার্যক্রমের ফলে কারাগার কিংবা বাইরে ১জনও বিচারবিহীন অবস্থায় পাওয়া যাবেনা ।সিলেটে এই সংস্থার মাধ্যমে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের ৭শ’ ২৪টি মামলা এবং দেওয়ানি ও ফৌজদারি আইনে ২ হাজার ৪'শ ৯টি মামলা বিচারের জন্য আমলে নেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন