News71.com
 Bangladesh
 29 Apr 16, 01:13 AM
 595           
 0
 29 Apr 16, 01:13 AM

বেনাপোলে বিদ্যুৎ বিপর্যয় ।। আমদানি-রফতানি কার্যক্রম ব্যহত

বেনাপোলে বিদ্যুৎ বিপর্যয় ।। আমদানি-রফতানি কার্যক্রম ব্যহত

নিউজ ডেস্কঃ দিন রাতের ২৪ ঘণ্টার মধ্যে বেনাপোল বন্দরে বিদ্যুৎ থাকে মাত্র ৮ ঘণ্টা। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে কার্যত অচল হয়ে পড়েছে বেনাপোল কাস্টমস ও বন্দর। শার্শা উপজেলা সদরে গড়ে উঠা কয়েকটি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হবার উপক্রম ।

বেনাপোল কাস্টমস ও বন্দর সচল এবং আমদানি ও রফতানির কাজ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিদিন হাজার হাজার টাকার ডিজেল কিনে জেনারেটর চালাতে হচ্ছে। বিদ্যুতের এই ভয়াবহ লোডশেডিং চলছে গত ২ সপ্তাহ ধরে। একদিকে প্রচণ্ড দাবদাহ অন্যদিকে চলছে চরম লোডশেডিং। ফলে বন্দরের স্বাভাবিক কাজে নেমে এসেছে স্থবিরতা ।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খান বলেন, খোলা বাজার থেকে তেল কিনে কাস্টমস হাউজের স্বাভাবিক কাজ চালু রাখতে হচ্ছে। জেনারেটর চালিয়ে দাপ্তরিক কাজ করা খুবই কঠিন ।


লোডশেডিং এর কথা স্বীকার করে যশোর পল্লীবিদ্যুত সমিতির শার্শা জোনাল অফিসের ডিজিএম বলেন, দেশব্যাপী নৌজান ধর্মঘটের কারণে তেল ভিত্তিক পাওয়ার প্লান্টগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ায় হঠাৎ করেই লোডশেডিং বেড়ে গেছে। এ ছাড়া জেলা সদর যশোর থেকে লোড সিস্টেম কন্ট্রোল হবার কারণে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় লোডশেডিং বেড়ে গেছে। পল্লীবিদ্যুৎ সমিতির চাহিদা ৮১ মেগওয়াটের বিপরিতে পিডিবি তাদেরকে সরবরাহ করছে মাত্র ৪৫ মেগওয়াটের কমবেশী। ফলে প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণিকুল ।

গত কয়েক দিন ধরে গোটা যশোর জেলা জুড়ে বিরাজ করছে ৪০/৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাএা। ভয়াবহ এ অবস্থার মধ্যে আমদানি ও রফতানি কার্যত্রুম চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। বেনাপোল বন্দরের পরিচালক বলেন, প্রচণ্ড গরমের কারণে বন্দরের শ্রমিকরা ঠিকমত কাজ করতে পারছে না। সন্ধ্যার পর পরই বেশির ভাগ শ্রমিক বন্দর ছেড়ে বাড়ি চলে যাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন