
নিউজ ডেস্ক : খুলনা ৬ আসনের সাংসদ শেখ মোহাম্মদ নুরুল হকের বিরুদ্ধে লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি এবার এবার অন্ত:সত্বা গৃহবধুর পেটের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে । জানাগেছে সাংসদের লাথির আঘাতে মারাগেছে লাভলী বেগমের পেটের সন্তান । ঘটনার পর থেকে অন্ত:সত্বা গৃহবধুটি নানা রকম উপসর্গে ভুগতে থাকে । এক পর্যায় নির্ধারিত সময়ের দুমাস আগেই তার প্রসব বেদনা ওঠে । এসময় তড়িঘড়ি করে গৃহবধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক নিশ্চিত হন যে তার পেটের সন্তান মারা গেছে । এসময় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে ঔষধ প্রয়োগ করে গত শুক্রবার গৃহবধুটিকে মৃত সন্তান প্রসব করানো হয় ।
জানাগেছে সাংসদ শেখ মোহাম্মদ নুরুল হক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রুহুল আমিনের ইটভাটায় তান্ডব চালানোর পর পার্শবর্তী জনৈকা ফিরোজা বেগমের বাড়িতেও ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় । এসময় ফিরোজা বেগমের দেবর পুত্র সোহাগ খানের স্ত্রী লাভলী বেগম সাংসদের পা জড়িয়ে ধরে আত্মরক্ষায় আকুতি জানাতে গেলে সাংসদ গর্ভবতী লাভলীকে লাথি মারে । ফলে লাভলীর পেটের সন্তান মারা যায় । তাৎক্ষনিকভাবে বিষয়টি বুঝতে না পারলেও সময়ের সাথে সাথে গর্ভবতী গৃহবধু লাভলী বেগম বুঝতে পারেন । এক পর্যায় গৃহবধুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ।
সাংসদ কর্তৃক ইটভাটা জবরদখল ও ফিরোজা বেগমের বসত বাড়ী ভাংচুর ও গৃহবধুর পেটের সন্তানকে হত্যা করার প্রতিবাদে গত শনিবার খুলনা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনেন আয়োজন করা হয় । সাংবাদিক সন্মেলনে লিখিত ব্ক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত গৃহবধু ফিরোজা বেগম।
ফিরোজা বেগম তার লিখিত ব্ক্তব্যে বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এম, পি বাহিনী লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ড চালানোর সময় তাদের বাধাঁ দিতে গেলে এক পর্যায়ে ফিরোজা বেগমের দেবর পুত্র সোহাগ খানের স্ত্রী লাভলী বেগম কে লাথি মারে। যার ফলে তার গর্ভের (৮ মাস) সন্তান মারা যায়। এই ঘটনায় ফিরোজা বেগম এম,পি র বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে বলে হুশিয়ারী দেন।
উল্লেখ, গত ১৬ এপ্রিল ১৪৪ ধারা ভঙ্গ করে সকালে বেপরোয়া ভাবে সাংসদ নুরুল হকের নেতৃত্বে ও তার পুত্র মনিরুল বাহিনীর প্রায় ২০০ জন ব্যক্তি ৫০/৬০ টি মোটর সাইকেলে করে বিরোধপূর্ন একটি ইট ভাটা দখল করেন বলে জানা গেছে।এ সময় তাদের হামলায় ভাটা ম্যানেজার জয়দেব মন্ডল, দুষ্টু, পরাগ সহ ৬ জন পার্শ্ববর্তী ইট ভাটা মালিক মহিউদ্দীন খানের বাড়ীতে আশ্রয় নিলে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে তাদেরকে বেধড়ক মারপিট করে এম,পির বাসায় ধরে এনে তাদের উপর অমানবিক নির্যাতন চালায়। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়াতে আলোচনার ঝড় উঠে।
লাভলী বেগমের স্বামী সোহাগ খান ও তার নিকট আত্মীয় রুহল আমিন গতরাতে নিউজ৭১ কে টেলিফোনে জানান লাভলী তাদের সংসারে প্রথম পুত্র সন্তানের জন্ম দিতে যাচ্ছিল । এ নিয়ে পরিবারের সদস্যসহ আত্মীয় স্বজনের মধ্যে আনন্দের শেষ ছিল না। কিন্ত হটাত এমন ঘটনায় গোটা পরিবার সহ আত্মীয় স্বজনরা ভেঁঙ্গে পড়েছেন। তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে আর পুত্রসন্তান হারা মা লাভলী বেগম অঝোর নয়নে কাঁদছেন , বার বার জ্ঞান হারাচ্ছেন আর বিলাপ করছেন ।
এদিকে বসতবাডীতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা দায়ের করার অপরাধে এম, পি র সন্ত্রাসী বাহিনী পালাক্রমে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে পাইকগাছার সাহাপাড়া গ্রামের বাসিন্দা ফিরোজা বেগম ও তার পরিবার কে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে মিথ্যা মামলা দিয়ে ফিরোজা ও তার পরিবারকে এলাকা ছাড়া করবে বলে নিয়মিত শাসাচ্ছে । ইতিমধ্যেই মিথ্যা মামলা দিয়ে তার স্বামী সন্তান সহ সকল নিকট আত্মিয়দের গ্রাম ছাড়া করেছেন সাংসদ।