
নিউজ ডেস্ক: পিতার বিয়েতে ২ পুত্র ও ১ কন্যা বর যাত্রী হয়ে কনের বাড়িতে যাওয়ার নজির সৃষ্টি হয়েছে। পিতার বিবাহ রেজিষ্ট্রি বহিতে আনুষ্ঠানিকতা শেষ হলে সাক্ষী শূন্যতা পূরণ করেন পুত্র শাখাওয়াত হোসেন রবিন। এমন ঘটনা ঘটেছে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ গ্রামে।
শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ড স্বর্ণঘোষ এলাকার বাসিন্দা হাজী সিরাজ উদ্দিন শরীফের পুত্র এসএম সেলিম মিয়া। শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত রয়েছে। পৌরসভার ৬নং ওয়ার্ড কাগদী এলাকার মরহুম আঃ আজিজ শাহ’র মেয়ে শাহানা আক্তার রুমার সাথে গত ১৯৯২ সনে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। ব্যক্তিগত জীবনেও তিনি সুখী ছিলেন।
প্রায় ৩মাস পূর্বে সেলিম মিয়ার প্রথম স্ত্রী রুমা পরলোক গমন করেন। সন্তানদের সুখ শান্তি ও লেখা-পড়ার কথা চিন্তা করে শুক্রবার সদর উপজেলার বিনোদপুর মুন্সী কান্দি গ্রামের আঃ গনি মুন্সীর মেয়ে মোসাঃ নাজমা বেগমকে বিয়ে করে। বিবাহ রেজিষ্ট্রি বহিতে পুত্র শাখাওয়াৎ হোসেন রবিন সাক্ষী হন। এ সময় মেয়ে প্রভা ও অপর ছেলে তোহা উপস্থিত ছিলেন।
বর যাত্রী হিসেবে ২০ জন কনের বাড়িতে শুক্রবার দুপুরে মধ্যাহ্ন ভোজ করে। আসরের পরে বিবাহ রেজিষ্ট্রি ও শরীয়াহ মোতাবেক আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বিবাহ রেজিষ্ট্রি সম্পন্ন করেন কাজী মাওলানা শাহ সেকান্দার মোল্যা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরের পক্ষে বড় ভাই রমিজ উদ্দিন শরীফ, আব্দুল জব্বার শরীফ, ছোট ভাই তোতা মিয়া শরীফ, আক্তার হোসাইন শরীফ, ওসিম শরীফ, ভাতিজা সাংবাদিক খোরশেদ আলম বাবুল, রাজিব শরীফ, পুত্র শাখাওয়াত হোসেন রবিন, তোহা, কন্যা প্রভা সহ নিকটাত্মীয়গণ।
প্রতিবেশীদের মন্তব্য, এসএম সেলিম মিয়া পারিবারিক ভাবে সুখী ছিল। শাহানা আক্তার রুমাও ছিল খুব নরম প্রকৃতির এখন যে মেয়েটি সেলিমের ঘরে বউ হিসেবে এসে সে যদি রুমার রেখে যাওয়া সন্তানদের মায়ের মমতা দিয়ে ভালোবেসে আগলে রাখতে পারে তবেই ভালো। সে প্রত্যাশা সবারই। রবিন, প্রভা আর তোহাও চায় তাদের নতুন মা যেন হয় খুব কাছের, অনেক মমতার।