News71.com
 Bangladesh
 04 Nov 18, 06:16 AM
 173           
 0
 04 Nov 18, 06:16 AM

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনায় অংশ নিতে দেশে ফিরছেন খ্যাতিমান অভিনেত্রী শাবানা

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনায় অংশ নিতে দেশে ফিরছেন খ্যাতিমান অভিনেত্রী শাবানা

নিউজ ডেস্কঃ অভিনেত্রী শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। যশোর ৬ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেশ আগে থেকেই প্রচারণাও শুরু করেছেন। এবার স্বামীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে আসছেন শাবানা। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ফেরার কথা তাঁর। এর আগে ১৮ জুলাই যশোরের সাগরদাড়ি ও বড়েঙ্গা গ্রামে শাবানা সাধারণ মানুষের সঙ্গে একবার মতবিনিময় করেন। সে সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিলেন আমাকে নির্বাচনে দেখতে। কিন্তু এই মুহূর্তে আমি নির্বাচন করব না। বরং স্বামীর হয়ে প্রচারণায় অংশ নেওয়াটা বেশি উপভোগ করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন