News71.com
 Bangladesh
 14 Nov 18, 11:46 AM
 128           
 0
 14 Nov 18, 11:46 AM

রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য ১ কোটি ২০ লাখ ডলার সহয়তা দিচ্ছে ইসিডব্লিউ

রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য ১ কোটি ২০ লাখ ডলার সহয়তা দিচ্ছে ইসিডব্লিউ

আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর ৮৮ হাজার ৫০০ শিশুকে শিক্ষিত করতে সহায়তা হিসেবে ১ কোটি ২০ লাখ ডলারের তহবিল বরাদ্দ দিচ্ছে এডুকেশন ক্যানট ওয়েইট (ইসিডব্লিউ)। গতকাল মঙ্গলবার দিনগত রাতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউনেস্কোর প্রতিনিধি বিয়াট্রিস কালদুন বলেন, ইসিডব্লিউর সহায়তা শিক্ষার মান বাড়াতে সাহায্য করবে। উন্নত পাঠ্যসূচি ও শিক্ষা উপকরণসহ আমরা আরো অনেক শিক্ষককে প্রশিক্ষণ দেবো। ইসিডব্লিউর পরিচালক ইয়াসমিন শেরিফ বলেন, ২০১৭ সালের শুরুর দিকে এডুকেশন ক্যানট ওয়েইট জরুরিভিত্তিতে প্রথম যে বিনিয়োগ করেছিল তারই ধারাবাহিকতায় এ তহবিল দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন