News71.com
 Bangladesh
 16 Nov 18, 11:17 AM
 196           
 0
 16 Nov 18, 11:17 AM

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ শুরু

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ শুরু

নিউজ ডেস্কঃ সন্দ্বীপে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সীতাকুণ্ডের সাবস্টেশন থেকে বিদ্যুত্ সরবরাহ দেওয়া হয়েছে সন্দ্বীপে। প্রাথমিক পর্যায়ে প্রায় তিন হাজার গ্রাহক বিদ্যুৎ পাচ্ছে। পর্যায়ক্রমে সন্দ্বীপের সকল গ্রাহককে বিদ্যুতের আওতায় আনা হবে। পিডিবি’র আবাসিক প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ বলেন, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় সন্দ্বীপে ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে পুরোসন্দ্বীপ বিদ্যুতের নেটওয়ার্কের আওতায় আনতে আরো এক বছর সময় লাগবে। চট্টগ্রাম জোনে বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়ন প্রকল্পের আওতায় সন্দ্বীপে বিদ্যুত্ সরবরাহ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা। সমুদ্রের নিচ দিয়ে ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহের জন্য সন্দ্বীপে ইতোমধ্যে একটি সাবস্টেশন ও ৭০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ করা হয়েছে। সাবমেরিন ক্যাবলে ৫০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন