News71.com
 Bangladesh
 19 Nov 18, 12:54 PM
 252           
 0
 19 Nov 18, 12:54 PM

গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা।

গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা।

নিউজ ডেস্কঃ গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা। আজ সোমবার বিকেলে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। যোগদানকারী সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফট্যানেন্ট কর্নেলঅব. খন্দকার ফরিদুল আকবর, পিএসসি, এমবিএস, লেফট্যানেন্ট কর্নেল অব. অধ্যাপক শেখ আকরাম আলী, পিএইচপি, লেফট্যানেন্ট কর্নেল অব. মোঃ শহীদুল্লাহ, পিএসসি,এমডিএস প্রমুখ। যোগদান অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রিয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী,মফিজুল ইসলাম খান কামাল,আ অ ম শফিকউল্লাহ,জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন