News71.com
 Bangladesh
 21 Nov 18, 02:13 PM
 289           
 0
 21 Nov 18, 02:13 PM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

নিউজ ডেস্কঃ রংপুরে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও বিবিএ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২ ডিসেম্বর চার শিফটে কলা অনুষদের (এ-ইউনিটের) ভর্তি পরীক্ষা, একই শিফটে ৩ ডিসেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের (বি- ইউনিটের), ৪ ডিসেম্বর ১ম ও ২য় শিফটে বিজনেস স্টাডিজ অনুষদের (সি-ইউনিটের) এবং ৩য় ও ৪র্থ শিফটে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের (এফ-ইউনিটের) এবং শেষ দিন ৫ ডিসেম্বর ১ম ও ২য় শিফটে বিজ্ঞান অনুষদের (ডি-ইউনিটের) এবং ৩য় ও ৪র্থ শিফটে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের (ই-ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট শুরু হবে সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট সকাল ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফট দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং চতুর্থ শিফট বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে (www.brur.ac.bd) জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন