
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড় কাঞ্চনপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী উইং কমান্ডার আরিফ মারা গেছেন। এখন উদ্ধার কাজ চলছে।