News71.com
 Bangladesh
 29 Nov 18, 11:19 AM
 263           
 0
 29 Nov 18, 11:19 AM

মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ দুই নেতার পদত্যাগ  

মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ দুই নেতার পদত্যাগ   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে পদত্যাগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও গাইবান্ধা জেলার সভাপতি আব্দুর রশিদ। শফিকুল ইসলাম সেন্টু বলেন, আমি মনোনয়ন না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গে ঢাকার ঢাকা সিটি করপোরেশনের ২৬টি ওয়ার্ডের কাউন্সিলরও পদত্যাগ করবেন বলে তারা আমাকে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, গাইবান্ধা-২ আসন থেকে মনোনয়ন না পেয়ে আমি জাপা থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছি। বিএনপি থেকে মনোনয়নের চিঠিও পেয়েছি। ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি বলেন, মহাজোট এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। জাপার প্রার্থী তালিকায় সেন্টুর নামও আছে। তবে তিনি পদত্যাগ করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন