
নিউজ ডেস্কঃ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (৩০ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এবারের ইশতেহারে গ্রামকে শহরে রূপান্তরিত করার কর্মসূচি গুরুত্ব পাবে বলেও জানান তিনি ।