News71.com
 Bangladesh
 30 Nov 18, 11:42 AM
 235           
 0
 30 Nov 18, 11:42 AM

বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা নাজুক॥রেটিং এজেন্সি মুডি’র রিপোর্ট  

বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা নাজুক॥রেটিং এজেন্সি মুডি’র রিপোর্ট   

নিউজ ডেস্কঃ খেলাপি ঋণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ভবিষ্যৎ অবস্থা নেতিবাচক বলে উল্লেখ করেছে বৈশ্বিক রেটিং এজেন্সি মুডি। প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার তাদের ব্যাংকিং সিস্টেম আউটলুক-বাংলাদেশি ব্যাংকস শীর্ষক রিপোর্টে বলেছে, দেশটির অর্থনীতি অনেক ভালো হলেও ব্যাংকিং খাতের অবস্থা নাজুক। মুডিতে কর্মরত একজন বিশেষজ্ঞ তেংফু লি বলেন, প্রতিযোগিতামূলক গার্মেন্ট শিল্পের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রসারিত হচ্ছে। ঋণ ও রেমিটেন্সের স্থিতিশীল প্রবৃদ্ধির কারণে আভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি পাবে। তবে বিখণ্ডিত ব্যাংকিং খাতে সম্পদের গুনগতমান নিম্নগামী। ব্যাংকিং খাতে, বিশেষ করে সরকারি ব্যাংকে সুশাসনের দুর্বলতার কারণে খেলাপি ঋণের পরিমাণ জুন মাসে ১০.৪ শতাংশে দাঁড়িয়েছে বলে তিনি জানান।


গত ১২ থেকে ১৮ মাসের অবস্থা পর্যালোচনা করে মুডি বলেছে, খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সামনের দিনগুলিতে ঝুঁকির পরিমাণ বাড়বে। মুডি মনে করে সামনের দিনগুলিতে থেলাপি ঋণের কারণে সুদের হার বাড়তে পারে এবং ব্যাংকিং খাতে মুনাফার হার কমতে পারে। সংস্থাটি বলেছে, বাংলাদেশের ব্যাংকিং খাতে কাজ করার পরিবেশ স্বাভাবিক হলেও প্রদেয় ঋণের গুনগত মান, মূলধন এবং মুনাফা নিম্নগামী। তবে ব্যাংকিং খাতে প্রচুর অর্থ রয়েছে এবং সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানায় মুডি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন