News71.com
 Bangladesh
 01 Dec 18, 04:33 AM
 209           
 0
 01 Dec 18, 04:33 AM

নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ হবে।।বাণিজ্যমন্ত্রী

নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ হবে।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ হবে। এ নির্বাচন হবে একটি অবাদ নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন। যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। আজ শুক্রবার সন্ধ্যায় ভোলার পৌর সভার ১নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে ঘরোয়া আলোচনায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির মেজর হাফিজ পানি সম্পদ মন্ত্রী ছিলেন। মোশারেফ হোসেন শাহজাহান পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু কেউ ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পারেনি। ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার করার জন্য ৩ হাজার ২ শত কোটি টাকা ইতো মধ্যে ব্যায় করা হয়েছে এবং সারা ভোলায় ৫ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। এখন আরও ভোলার কোথায়ও নদী ভাঙ্গন নেই। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আজকে গ্রামের মানুষ অনেক সুখে আছে। খাদ্যের অভাব নেই। ভাল পোশাক পরছে। হাতে মোবাইল ফোন। পাকা ঘর। ঘরে বিদ্যুৎ। টিভি ফ্রিজ, এয়ারকন্ডিশন। এটা শুধু ভোলা নয়। সারা বাংলাদেশেই গ্রামীণ উন্নয়নের একই চিত্র। তিনি আরও বলেন, ভারতের বাণিজ্য মন্ত্রী ভোলার গ্রাম ঘুরে মন্তব্য করেন,তোমাদের গ্রাম দেখলে বুঝা যায় না এটা গ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলোন,গ্রামকে তিনি শহর করবেন। আজকে যেহেতু বিদ্যুৎ আছে, পাকা রাস্তা আছে। আজকের গ্রাম এখন শহরে পরিণত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন