News71.com
 Bangladesh
 01 Dec 18, 05:05 AM
 197           
 0
 01 Dec 18, 05:05 AM

দেশের সব সাংগঠনিক ইউনিটের জরুরি সভা ডেকেছে ছাত্রলীগ  

দেশের সব সাংগঠনিক ইউনিটের জরুরি সভা ডেকেছে ছাত্রলীগ   

নিউজ ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সাংগঠনিক ইউনিটের (জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা) সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে জরুরি সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। আগামী ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই জরুরি সভা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সভায় অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাদের স্ব স্ব ইউনিটের যাবতীয় সাংগঠনিক সমস্যা ও প্রতিবন্ধকতাসহ পূর্ণাঙ্গ সাংগঠনিক প্রতিবেদন তৈরি করে নিয়ে আসার নির্দেশ দেয়া হয়েছে। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন