News71.com
 Bangladesh
 01 Dec 18, 07:34 AM
 153           
 0
 01 Dec 18, 07:34 AM

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবির মৃত্যু॥রাষ্ট্রপতির শোক

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবির মৃত্যু॥রাষ্ট্রপতির শোক

নিউজ ডেস্কঃ বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি আর নেই। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচরিপাড়ায় তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬১ বছর । উল্লেখ্য তারামন বিবি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শ্বাসকষ্টের সঙ্গে কাশিও ছিল। বিশেষ করে শীত শুরু হওয়ায় তার ঠাণ্ডা লেগে শ্বাসকষ্ট বেড়ে যায়। গত কয়েকদিন ধরে তিনি নিজে নিজে হাঁটা চলা ভালোভাবে করতে পারছিলেন না ।

মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানিদের খবর সংগ্রহের পাশাপাশি অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধেও তিনি অংশ নেন ।মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তারামনকে বীরপ্রতীক খেতাব দেয় ।এদিকে বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধে তারামন বিবির অংশগ্রহণ মুক্তিযোদ্ধাদের কাছে একটি উদাহরণ ছিল। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন