News71.com
 Bangladesh
 01 Dec 18, 01:49 PM
 149           
 0
 01 Dec 18, 01:49 PM

নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ৪

নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সুধারাম ও চরজব্বার থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ চার জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দিনগত রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলেন- জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন ফারুক, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, জামায়াত নেতা ইকবাল ফারুক ও বাহার উদ্দিন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ও চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন