News71.com
 Bangladesh
 03 Dec 18, 11:32 AM
 305           
 0
 03 Dec 18, 11:32 AM

সিইসি ও ৪ কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ॥

সিইসি ও ৪ কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ॥

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ২৫ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ দেলোয়ার হোসেন ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।


রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার,চার নির্বাচন কমিশনার,আইন সচিব,নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছিলো। রিটকারীর আইনজীবী ইউসুফ আলী জানান,সংবিধানের ১১৮ এর ১ অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন করে এর বিধান সাপেক্ষে সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে। অথচ এখনো কোনো আইন ও বিধান হয়নি। এসব ব্যতিরেখে সিইসিসহ অপর নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন