News71.com
 Bangladesh
 03 Dec 18, 06:13 PM
 269           
 0
 03 Dec 18, 06:13 PM

কামারখন্দে ট্রেন লাইনচ্যুত॥ঢাকার সাথে উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

কামারখন্দে ট্রেন লাইনচ্যুত॥ঢাকার সাথে উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দে মালবাহী ট্রেনের একটি গাড়ি লাইনচ্যুতের ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনাটি ঘটে। রেল স্টেশন সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতু রেল স্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামের একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার প্রায় ৫শ’ মিটার দূরে গিয়ে ট্রেনটির পিছনে থেকে ৪ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান জানান, মালবাহী ট্রেনটি ছাড়ার কয়েক মিনিট পরেই ট্রেনটির পিছনের দিক থেকে ৪ নম্বর গাড়িটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা রেলওয়ের কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেছি। ট্রেনের লাইনচ্যুত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন