News71.com
 Bangladesh
 06 Dec 18, 05:04 AM
 223           
 0
 06 Dec 18, 05:04 AM

পুলিশের ডিআইজি মোশাররফ ভূইয়ার মৃত্যু॥

পুলিশের ডিআইজি মোশাররফ ভূইয়ার মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের সিনিয়র ডিআইজি মোশাররফ হোসেন ভূইয়ার মৃত্যু হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল ৭টা ২৩ মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে মোশাররফ হোসেন ভূইয়া বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তার গ্রামের বাড়ী গাজীপুর জেলায়।বাংলাদেশ পুলিশে চাকুরীর পাশাপাশি তিনি লেখালেখিতে জড়িত ছিলেন। তার অসংখ্য প্রকাশনা রয়েছে। যার মধ্যে অনেক গুলোই পাঠক প্রিয়তা পেয়েছে। বাংলাদেশ পুলিশের নিয়মিত প্রকাশনা ‘ডিকেটটিভ’ এর সম্পাদনাও করতেন তিনি । আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সে মোশাররফ হোসেন ভূইয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন